শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসস্তূপের মাঝে জীবন নেপালের গ্রাউন্ড জিরো থেকে সরাসরি মানবতার বার্তা নাচের আঙিনা থেকে অভিনয়ের দুনিয়ায় সোনিয়া লাজুক কলকাতায় বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ,সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ মূলক অনুষ্ঠান ড.ভূপেন হাজারিকা বিজ্ঞান বিষয়ক সেমিনার প্রেসক্লাব কলকাতায় সম্পন্ন — বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময় আওয়ামী সরকারের ভূমিমন্ত্রীর সাথে ছবি এডিট করে অপপ্রচার, প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা নূর আলী সিলেটে ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা স্বামী জীবানন্দ অবধূত’র ৮৩ তম তিরোধান দিবস পালিত সিলেটে ভয়েস অফ হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন

পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা স্বামী জীবানন্দ অবধূত’র ৮৩ তম তিরোধান দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিন চট্টগ্রামের পটিয়ার জিরি গ্রামের প্রাচীনতম যোগ সাধনার অন্যতম ধর্মীয় প্রতিষ্টান ওঁকারেশ্বর যোগমঠ।কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন ও জিরি ইউনিয়ন সীমানার ঝোঁপ-জঙ্গল খ্যাত এক দিঘীরপারে সাধনার নীরভ স্হান হিসেবে বেঁচে নিয়ে ওঁকারেশ্বর যোগমঠ নামক প্রতিষ্টানটি প্রতিষ্টিত করেন যোগাচার্য শ্রীমৎ স্বামী জীবানন্দ অবধূত পরিব্রাজক।তিনি এই দিঘীর পারের ঝোঁপ জঙ্গলে মানুষের যোগাযোগের অপরিত্যক্ত নির্জন জায়গায় দীর্ঘকাল একাএকিত্ব জীবন নিয়ে সেখানে বাঁশ-ছঁনের চাউনি দিয়ে ছোট্ট কূটির বানিয়ে সুদীর্ঘ বছর মহান যোগ সাধনায় নিজেকে মনোনিবেশ করে সাধনোচিৎমার্গ যোগতত্বলাভ করেন বলে এক সূত্রে জানা যায়।
এরপর তিনি একটি সময়ে দেহত্যাগ করলে এই স্বামীজির প্রতিষ্টিত ওঁকারেশ্বর যোগমঠ সংস্কারে নজরে আসে ধর্মানুরাগী ভক্তদের।
ধর্মপ্রান ভক্তদের সার্বজনীন অনুদানে যোগমঠটি পর্যায়ক্রমে নীরভ যোগ সাধনার যোগ্যস্হান হিসেবে গড়ে উঠে উন্নয়নে পাঁকা মন্দির,পাঁকা মন্দিরের তোঁরন,অনুষ্টান পরিচালনার নাছখানা,
দিঘীতে পাঁকা ঘাট নির্মান,
যোগমঠের নিরপওা জনিত বিশাল নিজশ্ব জায়গার ছারিদিক এবং দিঘীর পাড়ে বাউন্ডারি ওয়ালসহ নানা কর্মযজ্ঞ শুরু হয়েছে।
এছাড়া যোগমঠ পরিচালনা পরিষদের পরিকল্পনায় একটি সনাতনী অনাথ আশ্রম প্রতিষ্টার প্রক্রিয়া কার্যক্রম চলমান রয়েছে,মর্মে যোগমঠ সংলিষ্টরা জানায়।
তাঁর মহাপ্রয়ান স্মরন ও জীবন আলেখ্য স্মৃতি অনুকরনে প্রতি বছরের
ন্যায় এবার ৮৩ তম তিরোধান দিবস ধর্মীয় ভাবগাম্ভির্য্যে পালিত হয়েছে।
বৃহস্পপতিবার( ১৭ই সেপ্টম্বর)ওঁকারেশ্বর যোগমট প্রাঙ্গনে এ উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান মালার মধ্যে প্রথম পর্বে ভোরে মাঙ্গলিক শঙ্খধ্বনী,উত্থান আরতি পরিবেশন,চন্ডীপাঠ,জগৎ মঙ্গল কামনায় মহতী ব্রহ্মযজ্ঞাহুতি,গুরু পূজা,ভোগ আরতি।
যোগাচার্য শ্রীমৎ সুধীরানন্দ অবধূত মহারাজের পৌরহিত্যে মহতী ব্রহ্মযজ্ঞ শ্রীমদ্ভগবদপাঠ পরিবেশন করেন বিশিষ্ট গীতাপাঠক ও গীতা প্রশিক্ষক নিউটন দেব নাথ,রাজীব নাথ,তপন নাথ ও তাদের দল।চন্ডী পাঠ করেন শিক্ষক যজ্ঞেশ্বর নাথ(খোকন)।
এরপর দিনব্যাপী অনুষ্টানের দ্বিতীয় পর্বে স্বামীজীর স্মৃতিচারন সভা ও মনোজ্ঞ গীতি নৃত্য,ধর্মী সংগীত পরিবেশন অনুষ্টিত হয়েছে।
এতে অনুষ্টানের উদ্ভোধন ও মঙ্গলদ্বীপ প্রজ্বলন করেন চট্টগ্রাম শ্রীগুরুধাম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নির্বানানন্দ পুরী মহারাজ।
ওঁকারেশ্বর যোগমঠ পরিচালনা পরিষদের সভাপতি ও সমাজসেবক অরুন কান্তি নাথ মহাজন এর সভাপতিত্বে এবং অর্পন নাথের সঞ্চালনায় অনুষ্টিত স্মৃতিচারন সভায় স্বাগত বক্তব্য রাখেন ওঁকারেশ্বর যোগমঠ পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক উদীয়মান তরুন সমাজসেবক রূপন কান্তি নাথ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদ আলম,দক্ষিন জেলা হিন্দু মহাজোট সভাপতি ডা.প্রবীর শংকর দাশ,চট্টগ্রাম অখন্ডমন্ডলী পরিচালনা পরিষদের সাবেক সহ-সভাপতি মনতোষ মজুমদার,বিশিষ্ট ধর্মীয় বক্তা চাঁন হরি মন্ডল,বিশিষ্ট সমাজসেবক শ্যামল দাশ,সমাজসেবক অনিল কান্তি নাথ,উওর জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিমল কান্তি নাথ,সমাজসেবক রাম প্রসাদ মল্লিক,বাবু মাদল বড়ুয়া,বাবু রূপক হোড়,মো: নিজাম উদ্দিন।
অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন ওঁকারেশ্বর যোগমঠ পরিচালনা পরিষদ অর্থ সম্পাদক বাবু অনিল কান্তি নাথ মহাজন।অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন জীবানন্দ গীতা সংঘ ও গীতা শিক্ষার্থীর সকল সদস্য বৃন্দ।
এতে সমগ্র অনুষ্টান উপভোগে উপস্হিত বিভিন্ন মঠ-মন্দিরের সাধুসন্তসহ হাজারো ধর্মানুরাগী ভক্তপ্রান নর-নারী বৃন্দের অংশগ্রহনে যোগমঠ প্রাঙ্গন পরিণত হয় বৃন্দাবনধাম।
উল্লেখ্য দুপুর যথাসময়ে অনুষ্টান চলাকালীন সময়ে আনন্দবাজারে মহা অন্নপ্রসাদ বিতরন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102