
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:
চট্টগ্রামের ঐতিহ্যবাহী গোসালডাঙ্গা শ্রীশ্রী গণেশ পূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরা লোকনাথ সেবা মন্দিরের অধ্যক্ষ সাধক ডালিম ব্রহ্মচারী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি অতিথি হিসেবে গোসালডাঙ্গা শ্রীশ্রী গণেশ পূজা মণ্ডপে উপস্থিত হন। এ সময় তিনি পূজার সার্বিক আয়োজন ঘুরে দেখেন এবং উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পরে তিনি পূজার সার্বিক সফলতা কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, মঙ্গল, সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
সাধক ডালিম ব্রহ্মচারীর আগমন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে তিনি গোসালডাঙ্গা মন্দিরসহ আশপাশের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।