মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব আগামীকাল থেকে শুরু হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি আনোয়ারায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার খলিফাপট্টি যুব সমাজের ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল সম্পন্ন বেহেলা হেল্পিং হ্যান্ডস অফ কলকাতা উদ্যোগে ৭ম তম বর্ষের গণেশ পূজা সম্পন্ন বিকেএস দুর্গাপূজার থিম উম্মোচন ও রাজ্য অধ্যক্ষ রিংকু মজুমদার ঘোষ সংবর্ধিত ‌‌ ‌ বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রকে শ্রদ্ধা জানালো নবগঠিত আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদ হাকিমপুর উপজেলার ০২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি প্রকল্পের চাল বিতরণ রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা সাভারের স্বর্ণ কলি আদর্শ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১২টার টার তিনি তার গাড়ি বহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান। এসময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি মাজার এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন।

এসময় তার সাথে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

তিনি মাজার এলাকায় পৌঁছানো ও বের হওয়ার সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান।

এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এরপর তিনি হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন। বিকাল তিনটার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102