মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির দোয়া মাহফিল ঘোড়াঘাটে গাঁজা চাষি গ্রেফতার পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন নতুন আঙ্গিকে চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গা পুজোর আয়োজন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত ফটিকছড়ি আজাদী বাজার জগন্নাথ মন্দিরে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হচ্ছে গণেশ পূজা বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান আনোয়ারার পরৈকোড়ায় বৌদ্ধ রাজা পরৈং এর স্মৃতিধন্য হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক মগ মন্দির চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময়

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি:

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ প্রাঙ্গনে সমিতির আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির সভাপতি ও বিএনপি নেতা এম. এ. হাশেম রাজু। সংগঠনের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ঠিকাদার যথাক্রমে নূর মোহাম্মদ, ইফতেখার উদ্দিন সুমন, সালাউদ্দিন শাহেদ, আলহাজ্ব নওশা মিয়া, আজিমউদ্দিন, আবদুল কাদের সিকদার, আইনুল হুদা চৌধুরী, বাবু খান, ফয়সাল সালমান, তছলিমউদ্দিন, সালাউদ্দিন সুমন, কে এম হেমায়েতউদ্দিন, ইউনুছ রানাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ইসলামের শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা অনুসরণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102