রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু মণিপাল হাসপাতাল ও বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ:) উপলক্ষে পটিয়া মনসা ইসলামিয়া মাদ্রাসায় খতমে বুখারীর আখেরী মোনাজাত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:

মনসা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা,মনসা শিক্ষা দারিদ্র্য মুক্তি ও যুব উন্নয়ন সংস্থা এবং এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ),পুরস্কার বিতরণী,মিলাদ মাহফিল এবং পবিত্র খতমে বুখারির আখেরি মোনাজাত অনুষ্টিত।
বৃহস্পতিবার(১০ই সেপ্টম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনসা ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা
কমপ্লেক্স সেক্রেটারি ও আজীবন দাতা সদস্য, পরিচালক তৈয়ব-বিলকিস ওয়েলফেয়ার ট্রাস্ট, চেয়ারম্যান রশিদ আহমদ হাসান বানু ফাউন্ডেশন এবং মনসা স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সুযোগ্য সভাপতি আলহাজ্ব আবু মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনসা শিক্ষা,দারিদ্র্য মুক্তি ও যুব উন্নয়ন সংস্থার সভাপতি ফরিদুল আলম,
মনসা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ নুরুল আলম ফারুকী,খলিল মীর ডিগ্রি কলেজ অধ্যক্ষ মিসবাহ উদ্দিন,মাদ্রাসার উপাধ্যক্ষ
মুহাম্মদ হারুনুর রশিদ।
অনুষ্টানের সভাপতিত্ব করেন মনসা ইসলামিয়া মাদ্রারসার অধ্যক্ষ
(ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজিম উদ্দীন তালুকদার।

উক্ত পবিত্র জলসায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন অত্র মাদ্রাসার ওলামায়ে কেরাম।

সর্বশেষ মিলাদ-কিয়াম এবং আখেরি মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ইতি টানেন,
জনাব হেলাল উদ্দিন সাহেব খতিব,জামে মসজিদ,
মনসা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102