শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ দুর্গাপূজোর নেপথ্যের কারিগরদের সম্মানে মনিপাল হাসপাতাল কলকাতা “পুজোর রুপকার” দুর্গাপূজোর নেপথ্যের কারিগরদের সম্মানে মনিপাল হাসপাতাল কলকাতা “পুজোর রুপকার” পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ:) উপলক্ষে পটিয়া মনসা ইসলামিয়া মাদ্রাসায় খতমে বুখারীর আখেরী মোনাজাত শিক্ষার মানোন্নয়ন লক্ষ্যে পটিয়ার মহিরা হিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বোয়ালখালীতে নৃত্যে কৃতিত্ব, নজরুল বর্ষে দ্বিতীয় ঋষিকা বড়ুয়া আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বোয়ালখালীতে নৃত্যে কৃতিত্ব, নজরুল বর্ষে দ্বিতীয় ঋষিকা বড়ুয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত ক্লাস্টার পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্য পরিবেশন করে দ্বিতীয় স্থান অর্জন করেছে বোয়ালখালীর ক্ষুদে প্রতিভা ঋষিকা বড়ুয়া।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখে কধুরখীল বড়ুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ঋষিকা বড়ুয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য। গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

ঋষিকা বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখিলের ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার বাসিন্দা। তার বাবা কাজল বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভাকাঙ্ক্ষী ও কল্যাণ মিত্র। মা জুঁই বড়ুয়া সংস্কৃতিকর্মী।

ক্ষুদে বয়সেই নৃত্যে এমন সাফল্য অর্জন করায় ঋষিকাকে ঘিরে পরিবার, বিদ্যালয় ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের আবহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন তার ভবিষ্যৎ সাংস্কৃতিক চর্চায় আরও আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102