শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারী বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি পটিয়া গৌরাঙ্গ নিকেতনের উদ্যোগে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন,নির্মল শীল আহবায়ক ও অজয় চৌধুরী সদস্য সচিব স্মৃতিময় বিটিভি ও ঐতিহ্যের লাল-সবুজ লোগো চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী ও মহাশোভাযাত্রা সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী শুভ জন্মাষ্টমীতে সকলের প্রতি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লব জলদাস ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা সব ধর্মের মূল লক্ষ্য সমাজে শান্তি প্রতিষ্ঠা:এমপি এনামুল হক এনাম পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভা ও বর্ণাঢ্য মহাশোভাযাত্রা আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে ৪৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

শুভ জন্মাষ্টমীতে সকলের প্রতি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লব জলদাস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি-:

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক শ্রী বিপ্লব জলদাস।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবার্তায় বিপ্লব জলদাস বলেন, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সত্য, ন্যায়, প্রেম, মানবতা ও সম্প্রীতির চেতনায় উজ্জীবিত হওয়ার একটি মহৎ উপলক্ষ। শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “শুভ জন্মাষ্টমীর এই পবিত্র দিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি রইল কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ সকলের জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনুন—এই প্রার্থনা করি।”

বিপ্লব জলদাস আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও আবহমান বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

বিপ্লব জলদাস একাধারে একজন শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক হিসেবে সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। একুশে পদকে ভূষিত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের শিল্প-ঐতিহ্য ও লোকসংস্কৃতির চর্চাকে এগিয়ে নিতে তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102