রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চা বাগান থেকে বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের মেয়ে শান্তা যাদব যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এমপি এরশাদ উল্লাহকে শুভেচ্ছা রায়পুরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে শরবত বিতরণ, সহযোগিতায় রাশেদুল ইসলাম পটিয়ায় জিরি জনকল্যান সংঘের উদ্যোগে মাদক বিরোধী জনসচতেনতা  সমাবেশ ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযানে ৯ গ্রেপ্তার তরুণ সমাজকর্মী মুহিত মিয়ার শুভ বিবাহ অনুষ্ঠিত বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমের  মহোৎসব কমিটি গঠন, সুজন সভাপতি, মিহির সাধারণ সম্পাদক ও রুহিতাস অর্থ সম্পাদক পূর্ণ্যার্থীদের সেবাই ঈশ্বরের সেবা’‌মাস ব্যাপী হাজার হাজার পূর্ণ্যার্থীর বিনামূল্যে চিকিৎসা প্রদান

চা বাগান থেকে বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের মেয়ে শান্তা যাদব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

অদম্য ইচ্ছা, মেধা আর পরিশ্রমের কাছে হার মেনেছে সব প্রতিকূলতা। মৌলভীবাজারের এক প্রত্যন্ত চা বাগান থেকে উঠে এসে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়-এ উচ্চশিক্ষার সুযোগ অর্জন করেছেন শান্তা যাদব। তিনি স্নাতকোত্তর গবেষণার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

শান্তার এই অভাবনীয় অর্জনে এখন আনন্দের জোয়ার ভাসছে পুরো মৌলভীবাজার জেলায়। চা বাগানের এক সাধারণ পরিবার থেকে বিশ্বমঞ্চের শিখরে পৌঁছানোর এই গল্প কেবল তার পরিবারের জন্য নয়, পুরো দেশের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা চা বাগানের বাসিন্দা লক্ষীনারায়নের মেয়ে শান্তা যাদব। প্রান্তিক পরিবেশ ও সীমাবদ্ধতার মাঝে বেড়ে উঠলেও শান্তার লক্ষ্য ছিল সুদূরপ্রসারী। নিজের যোগ্যতা ও অদম্য মেধার শক্তিতে তিনি স্থান করে নিয়েছেন ঐতিহ্যবাহী হার্ভার্ড মেডিকেল স্কুলের ‘মাস্টার অব মেডিকেল সায়েন্স ইন গ্লোবাল হেলথ ডেলিভারি’ (MMSc-GHD) প্রোগ্রামে।

স্থানীয় অধিবাসী, সুধী সমাজ এবং চা জনগোষ্ঠীর মানুষ তাকে অভিবাদন জানাচ্ছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও গ্রামীণ এলাকার অসংখ্য শিক্ষার্থী ও তরুণ-তরুণীর কাছে শান্তা এখন এক আলোকবর্তিকা ও বড় অনুপ্রেরণার নাম।

বিশ্বজনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হার্ভার্ডের গবেষণাগারে কাজ করার সুযোগ পাওয়া শান্তার জীবনের অন্যতম বড় মাইলফলক। দেশবাসী ও শুভানুধ্যায়ীরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নিরন্তর দোয়া ও ভালোবাসায় ভাসাচ্ছেন। সকলের আশা, উচ্চশিক্ষা ও গবেষণা শেষে শান্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম আরও ছড়িয়ে দেবেন এবং মানবসেবায় অনন্য অবদান রাখবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102