শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়েই নাটকের হাতেখড়ি,মৃদঙ্গমের কর্মশালায় বিকশিত পড়ুয়াদের সৃজনশীলতা পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ উপদেষ্টা সমাজসেবক ড.নিপুর চৌধুরীর মায়ের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মহতী উদ্যোগ আসন্ন জন্মাষ্টমী পালন উপলক্ষে আনোয়ারা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিশুর সুরক্ষায় সমন্বিত কিশোর বিচার আইনের ১০ বছর পূর্তিতে উত্তর ২৪ পরগনায় গুরুত্বপূর্ণ সভা বিদ্যালয়েই নাটকের হাতেখড়ি,মৃদঙ্গমের কর্মশালায় বিকশিত পড়ুয়াদের সৃজনশীলতা কোটচাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে ভি সি ড. মোহাম্মদ আল ফোরখান শিশু তাসপিয়াকে নদীতে ফেলে হত্যা, সৎ বাবা গ্রেফতার আনোয়ারায় গাঁজা সেবন অবস্থায় এসিল্যান্ডের হাতে আটক যুবক,এক বছরের কারাদণ্ড

বিদ্যালয়েই নাটকের হাতেখড়ি,মৃদঙ্গমের কর্মশালায় বিকশিত পড়ুয়াদের সৃজনশীলতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

নাটকের মঞ্চ যেন হয়ে উঠল পড়ুয়াদের মনন ও সৃজন শীলতা বিকাশের পাঠশালা। প্রতিবারের মতো এবারও গোবরডাঙা মৃদঙ্গমের উদ্যোগে অনুষ্ঠিত হল বিদ্যালয়ভিত্তিক নাট্য কর্মশালা। ১২ থেকে ১৯ আগস্ট পর্যন্ত মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই আট দিনের কর্মশালাটি ছিল ২০২৬-’২৭ শিক্ষাবর্ষে মৃদঙ্গমের প্রথম বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা। নবম থেকে দ্বাদশ শ্রেণির ২৬ জন পড়ুয়া এই কর্মশালায় অংশ নেয়। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন নাট্যখেলা ও সৃজনশীল অনুশীলনের মাধ্যমে পড়ুয়াদের মনোবিকাশ,আত্ম বিশ্বাস, দলগত কাজ এবং উদ্ভাবনী শক্তির বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কর্মশালার মধ্য দিয়ে পড়ুয়ারা নিজেদের ভাবনা, অনুভূতি ও সৃজন শীলতাকে নতুনভাবে প্রকাশের সুযোগ পায়। কর্মশালার শেষ দিন,১৯ আগস্ট,অংশ গ্রহণকারী পড়ুয়াদের নিজেদের ভাবনা ও পরিশ্রমে নির্মিত দেশাত্মবোধক নাটক স্বদেশ’ মঞ্চস্থ হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সামনে নাটকটি পরিবেশিত হয়। পড়ুয়াদের অভিনয় দেখে অনেক অভিভাবকই তাঁদের সন্তানদের এক নতুন প্রতিভার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।
শিবির পরিচালক ছিলেন গোবরডাঙা মৃদঙ্গমের কর্ণধার ও নাট্যপরিচালক বরুণ কর। প্রশিক্ষক হিসেবে ছিলেন সংস্থার সদস্য মণি মোহন মণ্ডল,গোপাল বিশ্বাস,সৌমিতা দত্ত বণিক, বর্ণালী সেন-সহ অন্যান্যরা।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি নীরেশ ভৌমিক এবং বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারা অংশ গ্রহণকারী পড়ুয়াদের হাতে কর্মশালার শংসাপত্র তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ জানান, আগামী দিনেও এই ধরনের নাট্যকর্মশালা আয়োজন করা হবে। বিশেষত বিদ্যালয়মুখী হতে অনাগ্রহী পড়ুয়াদের নাট্যচর্চার মাধ্যমে বিদ্যালয়ের সঙ্গে আরও নিবিড় ভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
শেষে মৃদঙ্গমের কর্ণধার বরুণ কর সকলকে ধন্যবাদ জানান। আগামী দিনেও আরও বেশি বিদ্যালয়ে এই ধরনের কর্মশালা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102