শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এমপি এরশাদ উল্লাহকে শুভেচ্ছা রায়পুরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে শরবত বিতরণ, সহযোগিতায় রাশেদুল ইসলাম পটিয়ায় জিরি জনকল্যান সংঘের উদ্যোগে মাদক বিরোধী জনসচতেনতা  সমাবেশ ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযানে ৯ গ্রেপ্তার তরুণ সমাজকর্মী মুহিত মিয়ার শুভ বিবাহ অনুষ্ঠিত বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমের  মহোৎসব কমিটি গঠন, সুজন সভাপতি, মিহির সাধারণ সম্পাদক ও রুহিতাস অর্থ সম্পাদক পূর্ণ্যার্থীদের সেবাই ঈশ্বরের সেবা’‌মাস ব্যাপী হাজার হাজার পূর্ণ্যার্থীর বিনামূল্যে চিকিৎসা প্রদান বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমের   মহোৎসব কমিটি গঠন, ‎সুজন সভাপতি, মিহির সাধারণ সম্পাদক ও রুহিতাস অর্থ সম্পাদক বিদ্যালয়েই নাটকের হাতেখড়ি,মৃদঙ্গমের কর্মশালায় বিকশিত পড়ুয়াদের সৃজনশীলতা পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ উপদেষ্টা সমাজসেবক ড.নিপুর চৌধুরীর মায়ের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে ভি সি ড. মোহাম্মদ আল ফোরখান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সমীরণ বড়ুয়া, চট্টগ্রাম থেকে

চ,বি,ল্যাবরেটরি স্কুল ও কলেজকে অতীতের গৌরবের প্রতি না তাকিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগ দেওয়ার আহবান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৬ এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা” অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বেলা ১২টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম এবং গভর্নিং বডির সদস্য প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। আমরা অতীতের গৌরবের মধ্যে বন্দি হয়ে থাকতে চাই না; বরং এই প্রতিষ্ঠান নতুন ইতিহাস রচনা করবে—এটাই আমাদের প্রত্যাশা। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলবে এবং দেশের ও বিশ্বের উচ্চশিক্ষার সব সুযোগে নিজেদের যোগ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা করবে। স্কুল ও কলেজের যাবতীয় সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপাচার্য।

মাননীয় উপাচার্য যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এবং এই প্রতিষ্ঠানের সাফল্যে অবদান রেখেছে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি সকলের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবদুল কাইয়ুম।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য গঠন, মানসিক বিকাশ এবং ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে আরও সাফল্য অর্জনে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাধ্যমিক শাখার সহকারী শিক্ষক সামিনা চৌধুরী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102