মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা বাংলার শ্রেষ্ঠ সম্ভার সন্মান ডিজিটাল এলিভেটের মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান গোলক ধামের দেবসেনা পরশুরাম গুরুকুল গাজিধন চন্দ্রদ্বয় রাধা গোবিন্দ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা দিবস উদযাপন বর্ণমালা হাতেখড়ি স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন কর্ণফুলী টানেল চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ আটক ৪ ঘোড়াঘাটে প্রবাসীর মরদেহ উদ্ধার সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনস্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী

হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

ইয়াসির আরাফাত, (হাকিমপুর),দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জন সহ সর্বমোট তিন জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন উক্ত আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাকিমপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মে ২০২৫ সালের হাকিমপুর থানার এফআইআর নং- ১৭ এর আসামি বর্তমানে দিনাজপুর জেলা ছাত্রলীগের সহ -সভাপতি পদে দায়িত্বরত এবং হাকিমপুর থানার খট্টামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোহাচড়া গ্রামের মৃত মিজানুর রহমান ও আনজুয়ারার পুত্র মোঃ মিনহাজ হাসান(২৭) কে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় এবং ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৪/৬ ধারায় ১৬-১৭ আগস্ট ২০২৬ এ চলমান অভিযানে গ্রেপ্তার করে হাকিমপুর থানা পুলিশ।
এছাড়াও হাকিমপুর থানার এফআইআর নং -১৪,তারিখ ১৭ আগষ্ট ২০২৬ সংক্রান্ত ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(খ), এবং ২৯(ক) /৪১ ধারায়,হাকিমপুর উপজেলার
সাতকুড়ি গ্রামের মৃত হবিবর রহমান এর পুত্র মোঃ মোমিন হোসেন(৩৪) ও ঘাসুড়িয়া গ্রামের মৃত আনিছ মিয়ার পুত্র মোঃ আরিফ হোসেন (২৭) কে গ্রেপ্তার করে হাকিমপুর থানা পুলিশ।
আরও জানা যায়, গ্রেপ্তার হওয়া উক্ত আসামিদের ১৭ আগস্ট ২০২৬, সোমবার যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে হাকিমপুর থানা পুলিশ কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102