ইয়াসির আরাফাত, (হাকিমপুর),দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জন সহ সর্বমোট তিন জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন উক্ত আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাকিমপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মে ২০২৫ সালের হাকিমপুর থানার এফআইআর নং- ১৭ এর আসামি বর্তমানে দিনাজপুর জেলা ছাত্রলীগের সহ -সভাপতি পদে দায়িত্বরত এবং হাকিমপুর থানার খট্টামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোহাচড়া গ্রামের মৃত মিজানুর রহমান ও আনজুয়ারার পুত্র মোঃ মিনহাজ হাসান(২৭) কে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় এবং ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৪/৬ ধারায় ১৬-১৭ আগস্ট ২০২৬ এ চলমান অভিযানে গ্রেপ্তার করে হাকিমপুর থানা পুলিশ।
এছাড়াও হাকিমপুর থানার এফআইআর নং -১৪,তারিখ ১৭ আগষ্ট ২০২৬ সংক্রান্ত ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(খ), এবং ২৯(ক) /৪১ ধারায়,হাকিমপুর উপজেলার
সাতকুড়ি গ্রামের মৃত হবিবর রহমান এর পুত্র মোঃ মোমিন হোসেন(৩৪) ও ঘাসুড়িয়া গ্রামের মৃত আনিছ মিয়ার পুত্র মোঃ আরিফ হোসেন (২৭) কে গ্রেপ্তার করে হাকিমপুর থানা পুলিশ।
আরও জানা যায়, গ্রেপ্তার হওয়া উক্ত আসামিদের ১৭ আগস্ট ২০২৬, সোমবার যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে হাকিমপুর থানা পুলিশ কর্তৃপক্ষ।