মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর এতো সুন্দর -বানিজ্যমন্ত্রী সিলেটের বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন ‎হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত সেকেন্ড উইশ”ছায়াছবি প্রেসক্লাব কলকাতায় আত্মপ্রকাশ করেছে হাটহাজারীতে রাষ্ট্রীয় মর্যাদায় র‍্যাব  সদস্য ইমন আচার্যের শেষকৃত্য সম্পন্ন পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন শিশু ও নারী ধর্ষণ; দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবি ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক ডক্টর চয়েস ও ভারত চেম্বার অফ কমার্স এর খাদ্য সচেতনতা প্রচার

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ট্রুডো,

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৬৩ বার পড়া হয়েছে
trudo

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

রোববার (২৪ মে) বিবৃতি ও ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও বার্তায় ট্রুডো সালাম দিয়ে বলেন, আজ রাতে কানাডায় ঈদ উৎসব শুরু হয়েছে। বিশ্বজুড়ে মুসলমানরা ঈদ উৎসব উদযাপন করবেন। ঈদুল ফিতরের মাধ্যমেই মুসলমানদের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষ হবে।

এটি একে অপরের প্রতি ধন্যবাদ, সহানুভূতি এবং উদারতা দেখানোর সময়। প্রতি বছর দিনটিতে নামাজ পড়া, একসঙ্গে খাওয়া-দাওয়া করার যে ঐতিহ্য চালু রয়েছে পরিস্থিতির কারণে এবার নিশ্চয়ই তা সম্ভব নয়।

ভিডিও বার্তায় আরও বলা হয়, রমজান মাস জুড়েই খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে অসহায়দের সাহায্য করে গেছে কানাডীয় মুসলিমরা। অনেকে রোজা রেখেই স্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছেন।

তিনি বলেন, যেহেতু আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আছি, তাই এবারের ঈদের অনেক ঐতিহ্য ও উদযাপন ভিন্ন হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আমরা এসব কঠিন সময় কাটিয়ে উঠব।

এসময় স্ত্রী সোফির পক্ষ থেকেও মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী।

বাংলাদেশ জার্নাল/আর

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102