রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে বানভাসী মানুষের পাশে হিমাইতপুর কেন্দ্রীয় সৎসঙ্গ তারেক রহমানের নেতৃত্বে মানবিক চট্টগ্রাম গড়তে চাই: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আনোয়ারায়  ছেলের হাতে মা-বাবা খুন পঞ্চাশ বছরে পদার্পণ,খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের শুভ সূচনা সিলেটে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী:বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন রথযাত্রা উপলক্ষে সিলেটের ইসকন যুগলটিলা শ্রী শ্রী রাধামাধব মন্দির পরিদর্শন করেন পুলিশ কমিশনার বোয়ালখালীতে শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মহতী উদ্যোগ পটিয়ায় পিঙ্গলা-বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস উদ্বোধন

বোয়ালখালীতে শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস : বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি -:

বোয়ালখালীতে শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় বোয়ালখালীতে হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশে ঝুমকা দে এর গীতা পাঠের মধ্যে দিয়ে বোয়ালখালী উপজেলার সভাপতি পোপন দাশ এর পরিচালনায় হরি মন্দির গীতা শিক্ষালয়ের ব্যবস্থাপনায় কমিটির সম্পাদকীয় মন্ডলীর সদস্য সজীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগীশিপ উপজেলার পৃষ্ঠপোষক গীতানুরাগী শংকর চৌধুরী। সাংগঠনিক ও কাউন্সিলিং বক্তা ছিলেন বাগীশিপ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল শুক্ল দাশ। ভাচুয়ালি বক্তব্য দেন উপজেলার প্রধান উপদেষ্টা ও পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য গীতানুরাগী বিপ্লব দাশ বাবু, জেলার যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক সুমন কুমার দাশ, সম্মানিত অতিথি ছিলেন বাগীশিপ বোয়ালখালী উপজেলার পৃষ্ঠপোষক গীতানুরাগী প্রকাশ চৌধুরী, উপজেলার যুগ্ম সম্পাদক নিখিল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক দীপ্ত, উপজেলার গবেষণা কমিটির সদস্য প্রভাষক সুব্রত চৌধুরী, পৌরসভার বিষু ঘোষ, ইউ পি সদস্য পংকজ চন্দ্র, সলীল চৌধুরী, শ্রীমান চক্রবর্তী, বাগীশিপ বোয়ালখালী উপজেলার সম্পাদকীয় মন্ডলীর সদস্য গীতানুরাগী বাবুল বৈদ্য এর পৃষ্টপোষকতায় শির্ক্ষাথীদের নির্ধারিত পোশাক উপহার দেওয়া হয়, কড়লডেঙ্গা ইউনিয়নের সভাপতি উজ্জ্বল রায় চৌধুরী, পোপাদিয়া ইউনিয়নের ও গৌরাঙ্গ বাড়ীর অসীম ঘোষ, প্রবর্তক স্কুলের শিক্ষক দোলন চৌধুরী এবং গীতানুরাগী পার্থ, পম্পি শীল প্রমুখ

এ সময় বক্তব্যকালে অতিথিরা বলেন স্রষ্টা তাঁর অদৃশ্য সকল সৃষ্টির মধ্যে বিরাজমান। ভগবানকে পাওয়া যায় নিজের সৎকর্মের মাধ্যমে সৃষ্টিকে ভালবাসার মাধ্যমে। যে নিজেকে সঠিকভাবে জানতে পারে সেই ব্যাক্তি প্রকৃত অর্থে ভগবানকে লাভ করতে পারে। তাই ভগবান জ্ঞানকে পবিত্র বলে আখ্যায়িত করেছেন। এটি ক্ষয়হীন চিরন্তন ও অবিনশ্বর। প্রত্যেক অভিভাবকদের তাদের সন্তানকে অবশ্যই পড়ালেখার পাশাপাশি গীতা শিক্ষা ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার জন্য অনুরোধ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102