শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক রতন কান্তি দাশের সহধর্মিণী স্বর্গীয়া চম্পা দাশ এর বাৎসরিক আদ্যাশ্রাদ্ধ অনুষ্ঠিত কলকাতায় পথ‌ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করল ‘আর্থভা শান্তিভানা’ বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৬ স্বাস্থ্য শাখার কর্মীদের সঙ্গে মতবিনিময়: জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা নিশ্চিতে নির্দেশনা দিলেন সিসিক প্রশাসক বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রামের এনসিপির শীর্ষ নেতা আফতাব মজুমদার আটক ব্লাড ডোনেশন সোসাইটি এর টি-শার্ট ও ওড়না উন্মোচন অনুষ্ঠান প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের পক্ষে কল্যাণ ফন্টের ত্রাণ বিতরণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মহিলাদের আত্মনির্ভরতা রক্ষার জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ, আবদুল কুদ্দুস চট্টগ্রাম রেঞ্জে বদলি

মন্দিরভিত্তিক বিবাহ উপলক্ষে সারারাত গীতা পাঠ ও ধর্মীয় সঙ্গীতের আয়োজন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):

সনাতন ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক চেতনাকে ধারণ করে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী চক্রশালা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশিষ্ট গীতা পাঠক ও সংগীতশিল্পী শ্রী মিশন দত্ত সপু ও শ্রীমানি রিম্পা দাশ গুপ্তার সহিত শুভ বিবাহ অনুষ্ঠান। ব্যতিক্রমধর্মী এ মন্দিরভিত্তিক বিবাহকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে সারারাতব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ পাঞ্চজন্য গীতা পাঠক ও যন্ত্রশিল্পী সমন্বয় পরিষদ-এর কেন্দ্রীয় কমিটিসহ দেশের বিভিন্ন উপজেলা শাখার গীতা পাঠক, যন্ত্রশিল্পী ও ভক্তিমূলক সংগীতশিল্পীরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে একটানা শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ভজন, কীর্তন ও ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হবে।
এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে গীতা অনুরাগী, ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী, ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজক পরিষদের পক্ষ থেকে সকল গীতা পাঠক, শিল্পী, ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতির জন্য আশীর্বাদ প্রার্থনা এবং ধর্মীয় আয়োজনকে সফল করার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের বিশ্বাস, ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ভক্তিমূলক সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই মন্দিরভিত্তিক বিবাহ অনুষ্ঠান সনাতন ধর্মীয় সংস্কৃতি ও মূল্যবোধকে আরও সমৃদ্ধ করবে এবং সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102