বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মহিলাদের আত্মনির্ভরতা রক্ষার জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ, আবদুল কুদ্দুস চট্টগ্রাম রেঞ্জে বদলি সিলেট বাস টার্মিনাল এলাকায় সড়ক পরিদর্শনে সিসিক প্রশাসক মন্দিরভিত্তিক বিবাহ উপলক্ষে সারারাত গীতা পাঠ ও ধর্মীয় সঙ্গীতের আয়োজন বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত মোঃ মুছার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভারতীয় সহকারী হাই কমিশন অনিরুদ্ধ দাস এর সাথে সৌজন্য সাক্ষাৎ সন্দ্বীপে জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত ভারতে পর্যটন শিল্পকে নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করলো আনোয়ারায় বন্যার পানিতে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত নারীদের ক্ষমতায়ন ও কল্যাণে সরকার সবসময় গুরুত্ব দিয়ে যাচ্ছে – সাংসদ সরওয়ার জামাল নিজাম

নেতৃত্বের নতুন অধ্যায়ে অনন্যা আজিজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)-এর সম্মানসূচক ডিরেক্টর নির্বাচিত হয়েছেন অনন্যা আজিজ। তিনি একাধারে নারী উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী হিসেবে কাজ করে আসছেন।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও সমাজের উন্নয়নে কাজ করছেন অনন্যা আজিজ। তার বহুমুখী কর্মকাণ্ড ও অবদানের স্বীকৃতি হিসেবেই বাইফার সম্মানসূচক ডিরেক্টর হিসেবে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর অনন্যা আজিজ বলেন, এই সম্মান তার জন্য একই সঙ্গে আনন্দের ও দায়িত্বের। চলচ্চিত্র ও শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত গুণী মানুষদের পাশে থেকে কাজ করার পাশাপাশি দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে তিনি ভূমিকা রাখতে চান।
বাইফার সঙ্গে যুক্ত হয়ে ভবিষ্যতে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জন্য বিভিন্ন উদ্যোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন অনন্যা আজিজ। তার এই নতুন দায়িত্ব দেশের সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102