রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আনোয়ারায় ‎পুকুর ভরাট, মার্কেট নির্মাণের পায়তারা সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে বি.এসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লায়ন্স ক্লাব চিটাগাং অণির্বান, নগরফুল ও কফি ক্লাব-এর বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ মানবিক কার্যক্রম আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন -পূর্বকোণের সুমন সভাপতি, দিনকালের ফরহাদ সম্পাদক এসিড পানে বোয়ালখালীর বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী রাজীব বণিকের মৃত্যু আস্থার আলো মেধা বৃত্তির পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত চন্দনাইশে বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে ‘হাওলাপুরী রেসকিউ টিম’ ও ‘আশেকানে হাফেজনগরী যুব কমিটির’ যৌথ উপহার সামগ্রী বিতরণ বন্যার্তদের পাশে মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশন: ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান লোহাগড়ায় ত্রাণ বিতরণ করেছেন তামাকুমন্ডি লেইন বনিক সমিতি সামাজিক দায়বদ্ধতায় ২৫ অসহায় পরিবারের পাশে আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

বর্ণাঢ্য আয়োজনে ও সম্প্রীতির বার্তার মাধ্যমে সিলেটে রথযাত্রা উৎসবের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেটে আনুষ্ঠানিকভাবে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে। দুপুর ১২টায় নগরের ইসকন মন্দির প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ও সম্প্রীতির বার্তার মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করা হয়।

শুভ রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় সিলেট নগরের ইসকন মন্দির প্রাঙ্গণে রথযাত্রা মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধর্মীয় এ আয়োজনে ভক্ত-অনুরাগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “এই বাংলাদেশ সবার। সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই আমাদের শক্তি। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিকেল ৩টায় একটি বৃহৎ রথযাত্রা শোভাযাত্রা ইসকন মন্দির থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102