শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতকানিয়া ও বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকায় ‘শফি ফাউন্ডেশন’-এর খাদ্যসামগ্রী বিতরণ রিয়্যালিটি শো আমার জীবনে এক নতুন মোড় এনে দেয়: শাফিউল রাজ প্রবর্তক থেকে নন্দনকানন: লাখো ভক্তের মহাসম্মিলনে চট্টগ্রামের রথযাত্রা সিলেটে রথযাত্রায় পূজা উদযাপন পরিষদ, ছাত্র ও যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সোনাগাছিতে দুর্বারের প্রতিষ্ঠা দিবসে আইনগত অধিকার নিয়ে সচেতনতার বার্তা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “জুলাই শহিদ দিবস”পালিত বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে

সিলেটে রথযাত্রায় পূজা উদযাপন পরিষদ, ছাত্র ও যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠান-২০২৬ উদযাপন উপলক্ষে রিকাবীবাজার পয়েন্ট অডিটোরিয়ামের সামনের ফটকে বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুর ২ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ আয়োজনে রথযাত্রায় আগত ভক্তবৃন্দদের মধ্যে পানীয় জল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুব ঐক্য পরিষদ এর আহ্বায়ক রকি দেব এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভসূচনা করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য চারণভূমি। রাজনৈতিক মতপার্থক্য যার যার জায়গায়, কিন্তু ধর্মীয় ও মানবিক উৎসবে আমরা সবাই এক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময়ই প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা—এই দেশে দল-মত নির্বিশেষে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। শ্রীশ্রী জগন্নাথদেবের এই রথযাত্রা মিলন ও মানবতার এক মহান বার্তা বহন করে। প্রচণ্ড গরমে রথযাত্রায় আগত পুণ্যার্থীদের সেবায় পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড আমাদের পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় সহ সভাপতি এড.মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক চন্দন দাশ,সাবেক কোষাধ্যক্ষ জি.ডি.রুমু।

এছাড়াও উপস্থিত ছিলেন মনমোহন দেবনাথ, পিনাক কর, নন্দন চন্দ্র পাল, অপন দাস, নিখিল মালাকার, এড. অরবিন্দু দাস গুপ্ত বিভু, বীরেশ মল্লিক, স্বপন কুমার দাস,বিদ্যুৎ কান্তি সেন, ঋষিকেশ দাস, অর্নব দাস,মিথিন পাল প্রান্ত, হিমেল তালুকদার রাবেল প্রমুখ। উদ্যোক্তাদের পক্ষ থেকে ৫০০০ বোতল পানীয়,জল ও ফল বিতরণ করা হয়। এছাড়াও রথযাত্রার শৃঙ্খলা রক্ষায় যুব ও ছাত্র ঐক্যের প্রায় ১০০ জন,স্বেচ্ছাসেবক দ্বায়িত্ব পালন করে। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102