মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

অবশেষে কলকাতার পিজি হাসপাতালে প্রমুখ সোমনাথ ব্যানার্জির উদ্যোগে ভর্তি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

হাসপাতালের দরজায় দরজায় ঘুরেও মিলছিল না চিকিৎসা,শেষ পর্যন্ত বজরং দলের মিডিয়া সেলের প্রমুখ সোমনাথ ব্যানার্জীর উদ্যোগে পিজি হাসপাতালে ভর্তি অসুস্থ ব্যক্তি অসহায় মানুষের জীবনে কখনও কখনও একজন মানুষের আন্তরিক উদ্যোগই হয়ে ওঠে নতুন আশার আলো। এমনই এক মানবিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা। গুরুতর অসুস্থ এক ব্যক্তি চিকিৎসার আশায় একের পর এক হাসপাতাল এর দ্বারস্থ হলেও কোথাও ভর্তি হওয়ার সুযোগ পাননি বলে পরিবারের অভিযোগ। হাসপাতালের দরজায় দরজায় ঘুরে ক্লান্ত ও অসহায় হয়ে পড়েন রোগী ও তাঁর পরিজনেরা। সময়ের সঙ্গে সঙ্গে রোগীর শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে।‌ এই কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ান কসবা জেলা বজরংদলের মিডিয়া প্রমুখ সোমনাথ ব্যানার্জী পরিবারের আবেদন পাওয়ার পর তিনি দ্রুত উদ্যোগ নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রোগীকে কলকাতার পিজি এসএসকেএম হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করতে সহায়তা করেন। রোগীর পরিবারের সদস্যরা জানান,এই সহযোগিতা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারত। তাঁরা সোমনাথ ব্যানার্জীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর মানবিক ভূমিকার প্রশংসা করেছেন। সমাজের বিভিন্ন মহলের মতে, সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা। এই ঘটনা আবারও প্রমাণ করল, আন্তরিক উদ্যোগ ও মানবিকতার হাত বাড়িয়ে দিলে একজন মানুষের জীবন বাঁচানোর লড়াই অনেকটাই সহজ হয়ে ওঠে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102