-তরুণ বিশ্বাস,কলকাতা---
হাসপাতালের দরজায় দরজায় ঘুরেও মিলছিল না চিকিৎসা,শেষ পর্যন্ত বজরং দলের মিডিয়া সেলের প্রমুখ সোমনাথ ব্যানার্জীর উদ্যোগে পিজি হাসপাতালে ভর্তি অসুস্থ ব্যক্তি অসহায় মানুষের জীবনে কখনও কখনও একজন মানুষের আন্তরিক উদ্যোগই হয়ে ওঠে নতুন আশার আলো। এমনই এক মানবিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা। গুরুতর অসুস্থ এক ব্যক্তি চিকিৎসার আশায় একের পর এক হাসপাতাল এর দ্বারস্থ হলেও কোথাও ভর্তি হওয়ার সুযোগ পাননি বলে পরিবারের অভিযোগ। হাসপাতালের দরজায় দরজায় ঘুরে ক্লান্ত ও অসহায় হয়ে পড়েন রোগী ও তাঁর পরিজনেরা। সময়ের সঙ্গে সঙ্গে রোগীর শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে। এই কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ান কসবা জেলা বজরংদলের মিডিয়া প্রমুখ সোমনাথ ব্যানার্জী পরিবারের আবেদন পাওয়ার পর তিনি দ্রুত উদ্যোগ নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রোগীকে কলকাতার পিজি এসএসকেএম হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করতে সহায়তা করেন। রোগীর পরিবারের সদস্যরা জানান,এই সহযোগিতা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারত। তাঁরা সোমনাথ ব্যানার্জীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর মানবিক ভূমিকার প্রশংসা করেছেন। সমাজের বিভিন্ন মহলের মতে, সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা। এই ঘটনা আবারও প্রমাণ করল, আন্তরিক উদ্যোগ ও মানবিকতার হাত বাড়িয়ে দিলে একজন মানুষের জীবন বাঁচানোর লড়াই অনেকটাই সহজ হয়ে ওঠে।