বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাহিমের সাফল্যে গর্বিত বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বিভিন্ন মামলায় দুই নারী সহ হাকিমপুরে আটক ৬। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সিলেটের জন্য ডেঙ্গু কীট হস্তান্তর তথাকথিত উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে  – আনোয়ারায় রুহুল কবির রিজভী সিলেটে যোগদান করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন তারেক রহমানের নির্দেশে বাঁশখালীতে ত্রাণ সহায়তা করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী নায়িকা হতে যাচ্ছে বিউটি কুইন ওয়াফিয়া সাদিকা নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প চলছে: সিসিক প্রশাসক সরকারি গাছ বিক্রির অভিযোগে চাঞ্চল্য,সায়ণ ও আশিস ব্যানার্জীর বিরুদ্ধে ক্ষোভ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি

“শ্বাশুরীর পরকীয়া জেনে যাওয়ায় জামাতাকে খুনের অপচেষ্টা, চট্টগ্রাম আদালতে মামলা”- এ ধরনের একটি খবর ” দৈনিক প্রথম ” নামীয় সংবাদের অনলাইন পোর্টালে গত ৪ জুলাই ২০২৬ ইং তারিখে প্রচারিত হয়। উল্লেখ্য যে, প্রবাসী সাধন সেন এর স্ত্রী পম্পী সেন’র এক কন্যা এবং এক পুত্র নিয়ে নন্দনকানন ভাড়াবাসায় থাকিয়া সন্তানদের স্কুল ও কলেজে লেখাপড়া করান। জয় দে নামীয় এক যুবক পম্পী সেনের কন্যা শ্রাবন্তী সেনকে ফুসলিয়ে ১৭ বছর ২৬ দিন বয়সে বাল্যবিবাহ করেন। পরবর্তীতে শ্রাবন্তী সেনের মাতা পম্পী সেন বিষয়টি অবগত হওয়ার পর খবর নিয়ে জানতে পারেন যে, জয় দে একজন মাদকাসক্ত, বখাটে যুবক। শ্রাবন্তী সেন উক্ত বিষয়টি জানার পর জয় দে এর সাথে যোগাযোগ বন্ধ করে দেন। তৎপরবর্তীতে লোভী বখাটে জয় দে শ্রাবন্তী সেনের মাতা পম্পী সেনের বিরুদ্ধে পরকীয়া প্রেমের তকমা দিয়ে সামাজিক কুৎসা, অপপ্রচার, বিভিন্ন বেনামী অনলাইন নিউজে আত্নসম্মানহানিকর পোষ্ট প্রচার করিতে থাকেন। এমনকি AI দিয়ে পম্পী সেনের সহিত অন্য পুরুষের ছবি সংযুক্ত সামাজিক মাধ্যমে পরকীয়া প্রেমিক হিসেবে প্রচার করিতে থাকেন। উক্তরূপ পোষ্ট আপলোডে সহায়তাকারী ID হল Sen Palash, Turja Rudra, Parul Das, Sabuj Das Gupta Shavo সহ কয়েকটি facebook Page এবং ID। উক্ত পেজসমূহের Facebook Admin ও ID Post এর দাতাগনের বিরুদ্ধে Cyber Law এবং Penal Code অনুযায়ী মামলা দায়ের এর জন্য তথ্য অনুসন্ধানের কাজ চলমান আছে এবং ইতিমধ্যে জয় দে ও বিবাহ সম্পাদনকারী পন্ডিতের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইনের অধীনে মাননীয়
মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত- ০১, চট্টগ্রামে সি.আর মামলা নং- ২০৮৭/২৬ (কোতোয়ালী) দায়ের করা হয়েছে। প্রকৃতপক্ষে জয় দে, লোভের বশীভূত হয়ে পম্পি সেনের নাবালিকা কন্যা শ্রাবন্তী সেনকে ফুসলিয়ে রাজি করিয়ে বাল্য বিবাহ করেন। বাল্য বিবাহের ক্ষেত্রে নাবালক কন্যা সম্মতি থাকিলেও বিবাহকারী ও বিবাহ সম্পাদনকারীর ০২ বছরের কারাদন্ড বা ১ লক্ষ টাকা অর্থদন্ড বা উভয়দন্ডের বিধান আছে। ইতিমধ্যে জয় দে আন্দরকিল্লা মোড়ে ব্যক্তিগত দ্বন্ধের কারনে মারধরের শিকার হলে উক্ত সুযোগ কাজে লাগিয়ে পম্পি সেনসহ অন্যান্য আত্নীয় স্বজনকে মামলায় আসামী করেন। উক্ত মিথ্যা মামলা পম্পী সেনকে আদালত জামিনে মুক্তি লাভ করেন। এধরণের একটি ঘটনাকে ভিন্নভাবে সাজিয়ে পত্রিকায় আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার বিষয়টি মানহানিকর বঠে। আমি উক্ত মানহানিকর মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পক্ষে – এডভোকেট জনি কান্তি দে , চেম্বার – ৭০২০ ( ৭ম তলা) আইনজীবী এনেক্স ভবন -২ কোর্ট হিল, চট্টগ্রাম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102