সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর রবীন্দ্র ভবনে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর ৫০ তম সভা – মাদকের বিরুদ্ধে কোন আপোষ হবে না – এসিল্যান্ড মোঃ আবু জাফর মজুমদার আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চা বাগান থেকে বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের মেয়ে শান্তা যাদব

উত্তর কলকাতার’Nimtolla Sevayan’-এর রক্তদান শিবিরে রাজ্যের মন্ত্রী,সাংসদ ও বিধায়ক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে সামাজিক সংগঠন ‘Nimtolla Sevayan এর উদ্যোগে ২৮ জুন রবিবার ২০২৬ উত্তর কলকাতার ১২, বি. কে. পাল অ্যাভিনিউ জোড়াবাগান পাওয়ার হাউসের বিপরীতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবসেবার এই মহতী উদ্যোগে উৎসাহের সঙ্গে অংশ নেন বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের মন্ত্রী তাপস রায়, তথ্য-সংস্কৃতি ও পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনা দেবী পুরোহিত,বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমঘ্ন ঘোষ-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করে বলেন, “রক্তদানই মহাদান। একজন স্বেচ্ছায় রক্তদাতার সামান্য উদ্যোগই একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে।” সমাজের সর্বস্তরের মানুষের প্রতি তাঁরা নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা পূরণ এবং জরুরি মুহূর্তে অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে রক্তদাতাদের হাতে সম্মানপত্র ও স্মারক তুলে দিয়ে তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের মেন্টর দেবাশিস শীল,সভাপতি অমরনাথ সিং, সম্পাদক মুকুন্দ ঝাওয়ার, সহ-সভাপতি অজয় গুপ্ত, সন্দীপ পাইনে, সঞ্জয় থালিয়া,সম্পাদক অমিত জৈন, যুগ্ম সম্পাদক বিবেক লোহিয়া, সুনীল চৌধুরী, সন্দীপন বন্দ্যোপাধ্যায়, রেমো-সহ কার্যকরী কমিটির সদস্যরা। মানবিক উদ্যোগে ভরপুর এই রক্তদান শিবির স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে Nimtolla Sevayan

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102