শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া জিরি জনকল্যাণ সংঘের বার্ষিক সভা ও নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ পটিয়ার তেকোটায় পরিমল- বিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও স্মরণ সভা চন্দনাইশে মরহুম সিরাজুল ইসলামের স্মরণে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন আনোয়ারায় দিনেদুপুরে ছুরিকাঘাত মামলার আসামি আটক আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চন্দনাইশের বরমা যথেরমুখে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতে ইসলামীর আর্থিক অনুদান প্রদান বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা উপজেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরে কচুয়াই ইউনিয়নের জয় নৈহাটির বঙ্কিম ভবনে মর্যাদার সঙ্গে পালিত সাহিত্যসম্রাটের জন্মজয়ন্তী মাদকবিরোধী সংগ্রাম: পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত অঙ্গীকার

পটিয়ার তেকোটায় পরিমল- বিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও স্মরণ সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া

পটিয়া উপজেলাধীন তেকোটা সদ্ধর্মোদয় বিহার প্রাঙ্গণে বুধবার ২৪ জুন তেকোটা সদ্ধর্মোদয় বিহারের প্রাক্তন সাধারণ সম্পাদক ও ভূমি দাতা প্রয়াত পরিমল কান্তি বড়ুয়ার প্রথম প্রয়াণ বার্ষিকী স্মরণে পরিমল-বিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও স্মরণ সভা অনুষ্ঠিত।

মাঙ্গলিক কর্মসূচিতে ছিল অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,শ্রদ্ধা নিবেদন, পরিমল- বিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও সম্মাননা স্মারক প্রদান।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক অগ্রমহাপন্ডিত, বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক বনশ্রী মহাথেরোর সভাপতিত্বে প্রকাশক ও সংস্কৃতি কর্মী সরিৎ চৌধুরী ও শিপলু বড়ুয়ার সঞ্চালনায় মঙ্গলাচরণ করেন সত্যানন্দ ভিক্ষু,উদ্বোধনী ভাষণ প্রদান করেন ডাঃ সৌমেন বড়ুয়া, স্বাগত ভাষণ প্রদান করেন ভদন্ত শরণ সেন মহাথেরো, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু ভাষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথেরো, সদ্ধর্ম দেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ড.সংঘপ্রিয় মহাথেরো, অধ্যাপক ড. উপানন্দ মহাথেরো, ড. প্রিয়দর্শী মহাথেরো, ভদন্ত বিপপর্শী মহাথেরো, ভদন্ত বিপুল সেন মহাথেরো, ভদন্ত বিপুল বংশ মহাথেরো এবং স্মৃতি তর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন অবসরপ্রাপ্ত ডিআইজি পি আর বড়ুয়া, ইউএসটিসির প্রাক্তন উপাচার্য ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, নৃপতি রঞ্জন বড়ুয়া, চবি পালি বিভাগের প্রধান অধ্যাপক ড.সুদীপ্তা বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (যুব) এর সাধারণ সম্পাদক ডাঃ অমরেশ বড়ুয়া চৌধুরী, শিল্প উদ্যোক্তা লায়ন সোহেল বড়ুয়া ।
পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াত পরিমল কান্তি বড়ুয়ার সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরিমল- বিণা ফাউন্ডেশনের কর্ণধার অধ্যাপক অরূপ বড়ুয়া ও পুণ্য দান মন্ত্র পাঠ করান কনিষ্ঠ সন্তান স্বরূপানন্দ ভিক্ষু, পঞ্চশীল প্রার্থনা করেন মৃণাল কান্তি বড়ুয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন চবি শিক্ষক অধ্যাপক ড. শাসনানন্দ বড়ুয়া, সহকারী অধ্যাপক শংকর বড়ুয়া, অধ্যাপক জগৎ জ্যোতি বড়ুয়া,
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পটিয়া শাখার সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া, অধ্যক্ষ সত্যানন্দ বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বিজয়, বীর মুক্তিযোদ্ধা জ্যোতি প্রকাশ চৌধুরী বলরাম , বীর মুক্তিযোদ্ধা সত্যপ্রিয় বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা সমর কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন পরিচালনা পরিষদের উপদেষ্টা শ্যামল কান্তি বড়ুয়া ( অবসরপ্রাপ্ত ওসি), মহাসচিব অনুপম বড়ুয়া, প্রণব বড়ুয়া, অশোক বড়ুয়া বাবু, সবুজ বড়ুয়া পিলু, প্রিয়রঞ্জন বড়ুয়া, অরূপম বড়ুয়া, অনুজ চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের সিমাজু বড়ুয়া, সৈকত চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী,কল্লোল বড়ুয়া প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102