শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চন্দনাইশের বরমা যথেরমুখে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতে ইসলামীর আর্থিক অনুদান প্রদান বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা উপজেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরে কচুয়াই ইউনিয়নের জয় নৈহাটির বঙ্কিম ভবনে মর্যাদার সঙ্গে পালিত সাহিত্যসম্রাটের জন্মজয়ন্তী মাদকবিরোধী সংগ্রাম: পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত অঙ্গীকার পটিয়ার জিরি মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবন উদ্ভোধন করলেন এমপি এনামুল হক এনাম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ফিরোজ বিশ্বাস আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নেশামুক্ত ভারতের শপথ

চন্দনাইশের বরমা যথেরমুখে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতে ইসলামীর আর্থিক অনুদান প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্রগ্ৰাম) প্রতিনিধি 

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাতাজুরী যথেরমুখ এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী- চন্দনাইশ উপজেলা ও বরমা ইউনিয়ন শাখার উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (২৬ জুন) বিকেলে অগ্নিকাণ্ডে  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ফারুক, নুরুল আলম, রূপক শীল ও মো. মফিজের হাতে মানবিক সহায়তার অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী- চন্দনাইশ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন, বায়তুল মাল সম্পাদক মাওলানা আবদুল খালেক নিজামী, বরমা ইউনিয়ন শাখার সভাপতি আতহার হোছাইন, সহ-সভাপতি সৈয়দ তারেকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক জামাল উদ্দিন, বাইনজুরী ওয়ার্ড সভাপতি ইমরান হোসেন ইফতি, মাইগাতা ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ইদ্রিস, চর বরমার আবদুল মাবুদ, বাতাজুরীর শিব্বির আহমদ, সদরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী- চন্দনাইশ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন বলেন- ক্ষতিগ্রস্ত, দুস্থ, অসহায় ও অক্ষম মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবমানুষের পাশে সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতি কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102