
তরুণ বিশ্বাস,কলকাতা-
প্রাচ্যবিদ্যার প্রসার ও সনাতনী শিক্ষার অগ্রণী ইন্সটিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের চতুর্থ বর্ষ সমাবর্তন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হলো। উত্তর কলকাতা সিমলা স্ট্রীটে স্বামী বিবেকান্দ বসতভিটা সংলগ্ন অডি টোরিয়ামে। ১৩ জুন শনিবার ২০২৬ বাৎসরিক অনুষ্ঠানে দেশী-বিদেশী প্রতি নিধিদের সামনে বাংলার চার জন বিশিষ্ট বাঙালিকে “যুগপুরুষ” সম্মানে ভূষিত করা হয়।বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চেয়ার ম্যান চন্দ্রশেখর ঘোষ, ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক তথা গহনা জগতের বিশিষ্ট উদ্যোগপতি রূপক সাহা,প্রাচীনতম মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থার বর্ষীয়ান কর্ণধার প্রদীপ মল্লিক এবং কলকাতা পুলিশের এ্যাডিশনাল কমিশনার (৩) শুভঙ্কর সিনহা সরকার “যুগপুরুষ”সম্মানে ভূষিত হন।শঙ্খধ্বনি ও স্তোত্রপাঠের পর প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা হয়। আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন বেলুড় মঠ ও মিশনের ট্রাস্টি স্বামী জ্ঞানলোকানন্দ, প্রবীণ সন্ন্যাসী স্বামী বিশ্বনাথানন্দ, স্বামী সুধাকরানন্দ, ড.বিশ্বরঞ্জন পতি,বারাণসীর শ্রীমৎ রুদ্রাক্ষ মহারাজ, ড.দেবাশিষ গঙ্গোপাধ্যায়, রজত ভট্টাচার্য্য,শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক আচার্য শ্যামল ভট্টাচার্য্য,সভাপতি মধুসদন পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রত্যেকেই উক্ত দিন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় বিশেষ কারণে উপস্থিত হতে না পারলেও তিনি শুভেচ্ছা প্রেরণ করেন।
ইন্সটিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ এ্যান্ড রিসার্চ-চেয়ার ম্যান আচার্য শ্যামল ভট্টাচার্য।