শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস,সচেতনতার বার্তা দিল মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া আনোয়ারায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু “অপরাধীদের আজকে গ্রেফতার করে দিই, কালকে বের হয়ে আসে,এদের পাশে কারা দাঁড়ায়?”-কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম আগামীকাল শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনে সিসিক প্রশাসক: পরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গঠনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: সিসিক প্রশাসক শৈলকূপায় মোটা চাউল চিকন করে রমরমা বানিজ্য রাজবেড়িয়া-মরিচা-মাসুন্দায় শ্রীশ্রীবাবা লোকনাথের মহোৎসব ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে যুবদল নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে স্বাগত মিছিল সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি: আমরা ডেঙ্গুমুক্ত নগরী চাই: সিসিক প্রশাসক দেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে এক মিটিং অনুষ্ঠিত

রাজবেড়িয়া-মরিচা-মাসুন্দায় শ্রীশ্রীবাবা লোকনাথের মহোৎসব ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

উত্তর ২৪ পরগনার রাজবেড়িয়া-মরিচা-মাসুন্দা অঞ্চলে ৮ই জুলাই সোমবার২০২৬ মহাসমারোহে পালিত হলো শ্রীশ্রী বাবা লোকনাথের অষ্টম প্রতিষ্ঠা দিবস। শ্রী লোকনাথ কুণ্ডু ওয়ার্কশপের সৌজন্যে আয়োজিত এই দুই দিনব্যাপী ধর্মীয় উৎসব ভক্তি,আধ্যাত্মিকতা, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। অনুষ্ঠানের সূচনায় শাস্ত্রবিধি মেনে শ্রীশ্রী বাবা লোকনাথের পূজার্চনা,মঙ্গলাচরণ ও আরতির মাধ্যমে ধর্মীয় কর্মসূচির শুভ সূচনা হয়। দুই দিনব্যাপী এই মহোৎসবে অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত পাঠ,গীতা পাঠ, ভজন-কীর্তন,ভক্তিমূলক সংগীত, সাধুসঙ্গ, হোমযজ্ঞ, প্রসাদ ও ভোগ বিতরণসহ একাধিক আধ্যাত্মিক অনুষ্ঠান। পাশাপাশি মানবসেবার অঙ্গ হিসেবে বস্ত্র বিতরণ কর্মসূচিও আয়োজিত হয়।
ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সর্বসাধারণের জন্য আয়োজন করা হয় একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প। অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এলাকার বহু সাধারণ মানুষ এই উদ্যোগের সুবিধা গ্রহণ করেন এবং আয়োজকদের এই মানবিক প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন।
এই পুণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকলাধামে অবস্থিত শ্রীশ্রী বাবা লোকনাথের জন্মস্থান চাকলাধামের সভাপতি নবকুমার দাস। এছাড়াও বিভিন্ন মঠ ও মন্দিরের সাধু-সন্ন্যাসী, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব,বিশিষ্ট গুণীজন এবং অসংখ্য ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুই দিনের এই ধর্মীয় মহোৎসবে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক ভক্তিময় তীর্থক্ষেত্রে। ভক্তপ্রবর ঝন্টু কুন্ডু “জয় বাবা লোকনাথ”ধ্বনিতে মুখরিত পরিবেশে ভক্তদের আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানকে এক ঐতিহাসিক ও স্মরণীয় মিলনমেলায় রূপান্তরিত করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102