বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবিক কার্যক্রম আরও বেগবান করতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের নতুন কমিটি বোয়ালখালীতে জমি বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন মা ও দুই সন্তানের কণ্ঠে নতুন গানের আবহ কলকাতার বিজয়গড়ে “কালের মন্দিরা”র উদ্যোগে সুরের মূর্ছনা সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সমাবর্তনে ডি.লিট.সম্মানে ভূষিত আষাঢ়ী পূর্ণিমা: ধর্মচক্র প্রবর্তনের গৌরবোজ্জ্বল স্মারক ও প্রজ্ঞার জাগরণ সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কাউন্সিলিং এর শংসাপত্র প্রদান –

পটিয়ার চক্রশালা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম):

চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশাল গ্রামের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে ত্রিকালদর্শী শিবকল্পতরু মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস পালিত হয়েছে।
বুধবার (৩ রা মার্চ) অনুষ্টিত এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্টান বাবা লোকনাথের মাঙ্গলিক ঘট স্হাপন সংস্কার, বাবা লোকনাথের পূজা,রোজভোগ নিবেদন, ভোগারতী ও বিশ্বশান্তি কামনায় শ্রীমদ্ভগবদ গীতায় পুস্পদানসহ আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন হয়েছে।
উক্ত অনুষ্টান লোকনাথ সেবাশ্রমের সাধকপ্রবর শ্রীমৎ রননাথ ব্রহ্মচারীর পৌরহিত্যে দিনব্যাপী এ মাঙ্গলিক অনুষ্টানে বিভিন্ন মঠ-মন্দিরের সাধুসন্ত সহ হাজারো দুরদুরান্ত থেকে আগত ধর্মানুরাগী নর-নারী ভক্ত বৃন্দের উপস্হিতি ও অনুষ্টাস্হলে আসা যাওয়ার পথের মাঝে লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গন এলাকা এক মহামিলনমেলা হিসেবে রূপান্তরিত হয়ে বৃন্দাবনের শ্রীধামে পরিণত হয়।

এতে ভোগারতী পরিচালনায় ছিলেন শ্রীমৎ স্বামী নরেশ্বরানন্দ অধধূত মহারাজ,গীতাযজ্ঞ পরিচালনায় ছিলেন শ্রীমৎ স্বামী পরিতোষানন্দ মহারাজ,শ্রীমদ্ভগবদ গীতা পাঠ পরিবেশনায় ছিলেন বিশিষ্ট গীতাপাটক সৌমেন ভট্টচার্য্য ও তার দল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102