বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

কানু মাঝির পাড়ায় গঙ্গা পূজা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্রগ্রামের আনোয়ারায় স্বর্গীয় কানু মাঝির পাড়া গঙ্গা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।

‎গত ৬ ও ৭ মে বুধবার ও বৃহস্পতিবার বরুমছড়া স্বর্গীয়  কানু মাঝি পাড়ায় বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে গঙ্গা পূজা শেষ হয়।

‎এ উপলক্ষে মঙ্গল আরতি,মায়ের ঘট স্থাপন, গঙ্গা মায়ের পুজা,শ্রীমদভগবদগীতা পাঠ,গঙ্গা মায়ের বাল্যভোগ,বস্ত্র ও পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্ন প্রসাদ বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র, উদ্ভোধক ছিলেন স্বর্গীয় কানু মাঝির উত্তরসূরী মাখন লাল সর্দার।

প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রদীপ ধর,বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রুপন দত্ত ও আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য  অজয় চৌধুরী।

উদ্ভব দাশ ও বরুমছড়া ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক  সাগর দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাত দাশ,

আরো বক্তব্য রাখেন ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাখাল দাশ, শ্রী কৃষ্ণ দাশ,পরিমল দাস,গৌরচান দাশ,স্বপন দাশ, গোপন  দাশ,  শংকর দাশ, রাখাল দাশ,  মিটন দাশ, সাগর দাশ, সুজন দাশ সহ আরো অনেকে। পরে পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102