বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবিক কার্যক্রম আরও বেগবান করতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের নতুন কমিটি বোয়ালখালীতে জমি বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন মা ও দুই সন্তানের কণ্ঠে নতুন গানের আবহ কলকাতার বিজয়গড়ে “কালের মন্দিরা”র উদ্যোগে সুরের মূর্ছনা সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সমাবর্তনে ডি.লিট.সম্মানে ভূষিত আষাঢ়ী পূর্ণিমা: ধর্মচক্র প্রবর্তনের গৌরবোজ্জ্বল স্মারক ও প্রজ্ঞার জাগরণ সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কাউন্সিলিং এর শংসাপত্র প্রদান –

পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ প্রচারে চট্টগ্রাম জেলা সৎসঙ্গের কার্যক্রম সর্বাগ্রে– শ্রী দোলন বিশ্বাস,

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

চট্টগ্রাম জেলা সৎসঙ্গের ব্যবস্হাপনায় বৈশাখী পরিক্রমা উদযাপন পরিষদ এর পরিচালনায় সাতকানিয়া মধ্য কাঞ্চনা শ্রী দোলন বিশ্বাস  এর বাড়িতে অধিবেশনসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালা  অনুষ্ঠিত হয়েছে।

১লা মে শুক্রবার অনুষ্ঠিত এই উৎসবের আহবানীর প্রদান করেন শ্রী ননী গোপাল দেবনাথ (সপ্রঋ),শুভ উদ্বোধন করেন অরূপ কান্তি বিশ্বাস (সপ্রঋ), স্বাগত বক্তব্য রাখেন জেলা সৎসঙ্গের সহ সাংগঠনিক সম্পাদক শ্রী গৌকুল শিকদার (সপ্রঋ), মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন জেলা সৎসঙ্গের অর্থ সম্পাদক শ্রী দিলীপ ধর।সকলের মঙ্গল কামনায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে উৎসবের মাঙ্গলিক কাজ শুরু করা হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অমল দাশ। তিনি বলেন মধ্য কাঞ্চনা গ্রামে একটি সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা এখন সময়ের দাবী, ভক্তদের শ্রী দোলন বিশ্বাস মহোদয় এর নেতৃত্বে আগামী বছরের মধ্যে আশ্রম প্রতিষ্টার তাগিদ দেন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিভূ চক্রবর্তী (যাজক)। তিনি বলেন- বৈশাখী পরিক্রমার মাধ্যমে ঠাকুরের যাজন এটা একটা নবজাগরণ।

বৈশাখী পরিক্রমা উদযাপন পরিষদ এর আহবায়ক প্রকৌশলী সুমিত দত্ত টিটুর শুভেচ্ছা বক্তব্যে আয়োজনকারী ও উপস্থিত ভক্তদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সদস্য সচিব প্রকৌশলী নিহার দত্ত এর পরিচালনায় অনুষ্ঠানে উন্নয়ন সম্পাদক শ্রী কাজল তালুকদার, সহ উন্নয়ন সম্পাদক শ্রী ভাস্কর চৌধুরী, প্রচার সম্পাদক শ্রী সুমন চৌধুরী (সপ্রঋ), সহ প্রচার সম্পাদক শ্রী পীযুষ শিকদার, গ্রন্থনা এ প্রকাশনা সম্পাদক শ্রী সজল দত্ত, সাংস্কৃতিক সম্পাদক শ্রী দোলন দাশ, সহ সাংস্কৃতিক সম্পাদক শ্রী শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, সহ সাংস্কৃতিক সম্পাদক শ্রী রাজু আচার্য্য, সহ দপ্তর সম্পাদক শ্রী মনোতোষ শীল, সহ হিসাব নীরিক্ষক অধ্যাপক শ্রী দিলীপ দাশ, সমাজসেবক শ্রী অরুন ঘোষ, শ্রী অসীম বিশ্বাস, মাতৃ সম্মেলনের সদস্যা শ্রীমতি পাপড়ি ঘোষ, শ্রীমতি লিপিকা তালুকদার, শ্রীমতি ইন্দিরা বিশ্বাস, সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নেওয়ার ব্যাপারে জোর দেন এবং যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী, সদাচার এই পঞ্চনীতির আলোকে নিজেদেরকে পরিবার ও সমাজ জীবন গঠনের উপর আলোকপাত করেন। জয়রাধে কীর্তন শেষে হাজারো ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয় এবং অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102