রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মেডিটেশনের মৌলিক পদ্ধতি অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন থাইল্যান্ডের ধম্মকায়ায় ঐতিহাসিক মহাসমাবেশে বাবৌযুপ’র চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর যোগদান বোয়ালখালীতে বস্তাভর্তি দেশীয় চোলাই মদ পাচারের সময় দুইজন গ্রেপ্তার অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি আনোয়ারায় এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক আনোয়ারায় এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক মধ্যম গহিরায় গঙ্গা পূজা অনুষ্ঠিত শিয়ালদহ বৌবাজার মোড়ে সন্তোষ পাঠক এর বিজয়ী সংকলন সভা দুই যুগ পূর্তি উপলক্ষ্যে  দক্ষিণ আনোয়ারা যুব সংঘের শ্যামা পূজা উদযাপন পরিষদ গঠন নোয়াখালী থেকে ছোট পর্দায়—আফরিন জাহানের স্বপ্নযাত্রা

অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলমের বিরুদ্ধে গভর্নিং  কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
‎শিক্ষকরা জানান, ২৮ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বরাবরে লিখিত অভিযোগ করেছেন নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণ।
‎গত ৮ এপ্রিলের অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর ২৫ জানুয়ারি তফশীলের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচনে মাওলানা সোলাইমান ফারুকী, মো. আবদুল মজিদ, মো. সোলাইমান অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে অভিভাবক সদস্য নির্বাচিত হন।
‎একইভাবে শিক্ষকদের ভোটে মাও. মো. আবুদল করিম, মো. নুরুল ইসলাম, মো. মহিউদ্দীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু দীর্ঘ ১৪ মাস
‎পর গত ১৩ এপ্রিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী স্বাক্ষরিত কমিটিতে অভিভাবক সদস্য আবদুল মজিদ, মো. সোলাইমান ও শিক্ষক প্রতিনিধি নির্বাচিত ৩ জনের নাম বাদ দিয়ে নতুনভাবে মো. জসিম উদ্দীন, মো. মুরাদুল ইসলামের নাম দিয়ে অপর একজনের পদ শূন্য রেখে কমিটি অনুমোদন দেয়া হয়। ফলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

‎এ ব্যাপারে নির্বাচিত ৩ অভিভাবক সদস্য ও ৩ শিক্ষক প্রতিনিধি স্বাক্ষর দিয়ে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক বরাবরে গত ৮ এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে লিখিতভাবে মতামত চাইবেন বলে অভিযোগকারীদের জানান। বিষয়টি জানতে মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা নুরুল আলম ডিসেম্বর মাস থেকে ছুটিতে থাকায় এবং  মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কর্মবিরতির কারণে শিক্ষকেরা ক্লাশ না নেয়ায় শিক্ষার্থীরা ক্লাশ থেকে বেরিয়ে মাদ্রাসা প্রাঙ্গনে অবস্থান নিতে দেখা যায়।
‎কর্মবিরতির সময় উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ আবদুল করিম, নুরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, অবিভাবক সদস্য আব্দুল মজিদ শাহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102