
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারার তরুণ সমাজসেবক শ্রী মিশন দত্তকে তার মানবিক কাজের স্বীকৃতি স্বরুপ তাকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা।
আজ শুক্রবার ( ১০ এপ্রিল ) দুপুরে আনোয়ারা সৎসঙ্গ মন্দিরে মাসিক সৎসঙ্গ অনুষ্ঠানে মিশন দত্তকে এই সংবর্ধনা দেওয়া হয়। এই সময় সংবর্ধিত অতিথি মিশন দত্তকে ক্রেস্ট তুলে দেন সৎসঙ্গের কর্মীবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি শ্রী ভুপাল ধর,সাধারন সম্পাদক পলাশ বিশ্বাস,উৎসব উদযাপন পরিষদের সম্পাদক -দিবাকর দাশ মান্না, আনোয়ারা সাংবাদিক সমিতি আসাস এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রুপন দত্ত, সমাজসেবক শ্রী প্রকাশ সরকার,অর্থ সম্পাদক -অজয় চৌধুরী, সন্জয় পাল,শুভ সিকদার,অনুপম দাশ,সুজন চৌধুরী, বিপ্লব দাস,স্মরন চৌধুরী শিবু,সমীরন চক্রবর্তী,স্বপন ভট্টাচার্য, প্রিয়রন্জন দাশ লিটন,পিকলু দে,শিবু ধর,বিপ্লব বিশ্বাস,শিমুল দাশ,সুমন বোস,সনজিত দাশ প্রমুখ।
এসময় সংবর্ধিত অতিথি শ্রী মিশন দত্ত মন্দির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন,এতবড় জায়গা নিয়ে আনোয়ারায় আর কোন মন্দির নেই। এটিই হবে আনোয়ারা উপজেলার একটি শ্রেষ্ঠ মন্দির। আর এই মন্দির উন্নয়নে যতরকম সহযোগিতার প্রয়োজন সেই সহযোগীতা তিনি করবেন।