বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

সারাদেশে মিজেলসের ভয়াবহ প্রাদুর্ভাব, সর্বোচ্চ ঝুঁকিতে শিশুরা

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিজেলসের ডেডিকেটেড ওয়ার্ডে চিকিৎসা জোরদার, চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা।

সারাদেশে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে ছোঁয়াচে রোগ হাম (মিজেলস)-এর প্রাদুর্ভাব। প্রতিদিনই অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন, যার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। জনস্বাস্থ্যের জন্য এটি ক্রমেই বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মিজেলস আক্রান্ত রোগীদের জন্য বিশেষ ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে সর্বোচ্চ আন্তরিকতা ও যত্নসহকারে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী আক্রান্ত রোগীদের দেখতে হাসপাতালে উপস্থিত হন এবং চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের খোঁজখবর নেন।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের চিকিৎসকবৃন্দও মিজেলস আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, মিজেলস একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন তারা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ- সতর্ক থাকুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং প্রয়োজনীয় টিকা নিশ্চিত করুন। সবাই সুস্থ থাকুন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102