শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

শাবিপ্রবিতে ক্যান্সার সচেতনতা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে এসইওকে হেলথকেয়ার এবং আমরা নারী যৌথ আয়োজনে ‘ক্যান্সার সচেতনতা জ্ঞান বিনিময়: প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি’ শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ৭ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন এবং স্কুল অফ লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোঃ ফারুক মিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন এসইওকে হেলথকেয়ারের সহ-প্রতিষ্ঠাতা ফারহানা হাসনা তুলি, আমরা নারী এবং আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এমএম জাহিদুর রহমান, চীনের মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু (MCHC)-এর আন্তর্জাতিক অনকোলজি ওয়ার্ডের উপ-পরিচালক ও সহযোগী প্রধান চিকিৎসক লিন জিং এবং চীনের মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু (MCHC)-এর বাংলাদেশের কান্ট্রি ইনচার্জ এমিলি সি।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102