শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায়  পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন উপজেলা যুবদল নেতা রাশেদ আহমেদ আনোয়ারায় বানবাসী মানুষের মাঝে এমপির পক্ষে পুত্র সনির এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ আনোয়ারায় ছাত্রদল নেতা তারেকের নেতৃত্বে  ত্রাণ বিতরণ ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মহতী উদ্যোগ চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কলকাতায় ড.আগারওয়ালস আই হসপিটালের ১০ম বর্ষপূর্তিতে বিরল দৃষ্টান্ত কলকাতায় স্ট্রীট ফুড লাভারদের জন্য এশিয়ার স্বাদ এক ছাদের নিচে – ৫১তম জন্মতিথিতে মানবসেবা ও নারী-নিরাপত্তার আহ্বান ড.অরুণজ্যোতি ভিক্ষু – গেজেট প্রকাশের পর সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর গাইঘাটা গণদীপায়নে শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী পালন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এর জন্মদিন পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৯৬ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ -এমপি’র’  ৫২ তম জন্মদিন উদযাপন  করা হয়েছে।

‎আজ মঙ্গলবার ( ৭ এপ্রিল )  চট্টগ্রামের আনোয়ারায় জন্ম বার্ষিকী উপলক্ষে এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ ও সমাজকল্যাণ  বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর এনডিএম এর সভাপতি  মো: এমরান চৌধুরী নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন। এসময়  চট্টগ্রাম মহানগর এনডিএম এর সহসভাপতি মো: নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: ওমর ফারুক,  চট্টগ্রাম দক্ষিণ জেলা এনডিএম এর সভাপতি মো: ইকবাল,  ও আনোয়ারা কর্ণফুলীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

>‎ববি হাজ্জাজ ১৯৭৪ সালের  ৭ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (NDM) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান । তিনি পেশায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন এবং পরে রাজনীতিতে সক্রিয় হন। তিনি ঢাকা-১৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি বিখ্যাত ব্যক্তিত্ব মুসা বিন শমসের-এর ছেলে।শিক্ষাজীবনে তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ  ডিগ্রি অর্জন করেছেন ।কর্মজীবনে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ব্যবসায়িক কৌশল বিষয়ে  পড়াতেন এবং একজন কলামিস্ট হিসেবে পরিচিত ছিলেন ।রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (NDM) প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা-১৩ আসনে জয়লাভ করেন এবং শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ।ব্যক্তিগত জীবনে তিনি ব্যারিস্টার রাশনা ইমামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ এবং দুই কন্যার জনক ।

<span;>‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102