বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় মাদক ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন গানের জগৎ থেকে টিভি স্ক্রিনে নতুন রূপে তাসমিম জামান স্বর্ণা এফডিসিতে আবারও সাংবাদিক পেটানোর হুমকি দিলেন জয় চৌধুরী সিলেট পলিটেকনিকের ইলেকট্রিক্যাল টেকনোলজির সরোজ কুমারের পদোন্নতিতে শিক্ষার্থীদের সংবর্ধনা জাতীয় প্রযুক্তি দিনে মনিপাল হসপিটাল রোবোটিক সামিট নেটওয়ার্কের উদ্ধোধন আনোয়ারায় গৃহবধূর আত্নহত্যা প্ররোচনা মামলায় স্বামীকে গ্রেফতার করলো র‌্যাব-৭ ” আমরা দালাল নই ‘ ঝিনাইদহে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ভালোবাসার নতুন গল্পে রুবেল খান ও রোজিনা নর্থ ইংল্যান্ডের হল শহরে জমকালো আয়োজনে পারিবারিক গেট টুগেদার সম্পন্ন গ্রেফতার হল সিলেটের চাঞ্চল্যকর ফাহিমা হ’ত্যার মূল আসামী জাকির,ধর্ষণ শেষে হ’ত্যা করা হয়

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাহিত্য ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের মতবিনিময়

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. জি. এম. সরফরাজের সঙ্গে (৮ এপ্রিল) বিকাল ৪টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে “শব্দকথা লেখক পাঠক ফোরাম”।
এ সময় উপস্থিত ছিলেন শব্দকথা প্রকাশনের প্রকাশক, প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদ, শব্দকথা প্রকাশন এর উপ-সম্পাদক আখতার উজ্জামান সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরপদার জামান, উপদেষ্টা হেলাল আহমেদ, সহ-সভাপতি এনি মনি দাস ও শিরিন আক্তার সোনিয়া এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিব খোকন। এছাড়াও জেলার শতাধিক শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে “শব্দকথা লেখক পাঠক ফোরাম”-এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ছোটকাগজ ‘ত্রৈমাসিক শব্দকথা’র বিশেষ সংখ্যাগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও সংগীতশিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, জাসাস হবিগঞ্জ জেলা আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী এবং নাট্যভাস্কর পর্ষদের সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102