মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা দেশ অস্থিতিশীলের অপচেষ্টা রুখতে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আনোয়ারায় প্রতিবাদ মিছিল  বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি কাঁকিনাড়া কেওটিয়ায় রোটারী ক্লাব ক্যালকাটার পরিবেশ রক্ষার বার্তা রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব কুয়েতের ফাহাহিলে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ অনুষ্ঠিত বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

“বন্দেমাতরম্”গানটির দেড়শো বছর পূর্তি উদযাপন ন্যাশনাল লাইব্রেরীতে ‌

তরুণ বিশ্বাস
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

৩রা এপ্রিল শুক্রবার-২০২৬ ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরী ইন্ডিয়া,ফ্রিডম ফাইটার কানগালডা ফাউন্ডেশন ও সেন্টার ফর পলিসি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে সাহিতা সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত ভারতের জাতীয় সংগীত “বন্দেমাতরম্”গানটির দেড়শো বছর পূূর্তি উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ন্যাশনাল লাইব্রেরির সভাগৃহে। সময়: দুপুর ২-৩০ মিনিট থেকে বিকেল ৫টা। এই উপলক্ষে রাংলা তথা ভারতের স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের বিশেষত যে সব দেশপ্রেমিক সাম্য, স্বাধীনতা,মানবাধিকার তথা ন্যায়বিচার প্রতিষ্ঠার আশু গুরুত্ব অনু ধাবন করে ফুলে ফলে ভরা অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য ও ভাইয়ের-মায়ের-সন্তানের অটুট স্নেহ বন্ধন এবং তাদের সহজ সরল জীবন ধারার নিরুপদ্রব প্রবাহমানতা বজায় রাখার স্বপ্নে বিভোর যে সব বিপ্লবী তাদের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনাকে নস্যাৎ করে শুধুমাত্র দেশমাতৃকার শৃঙ্খলামোচনের তাগিদে “বন্দেমাতরম” ধ্বনি তুলে আত্মোৎসর্গ করেছিলেন এমন কি তাদের পরিবার পরিজনদেরও সামিল করেছিলেন এই মহান যজ্ঞে – তাঁদের মধ্যে জীবিত সকলেই আমন্ত্রিত ছিলেন ও তাঁদের আত্মজদের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন আজ। এছাড়াও আমন্ত্রিত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যক্তিত্বরা। ‘বন্দেমাতরম’ এর সার্ধশত বর্ষ উপলক্ষে আজ দুপুর আড়াইটায় ভারতীয় জাতীয় গ্রন্থাগারের উদ্যোগে এবং ফ্রীডম ফাইটার কাঙালদা ফাউন্ডেশন ও সিপিআরডি র সম্মিলিত প্রয়াসে কলকাতা জাতীয় গ্রন্থাগারে এক মনোজ্ঞ অধিবেশন অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী পরিবার প্রতিনিধি সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তব্যের মূল বিষয় ভাবনা ছিল পরাধীনতার গ্লানি মুক্তির জন্য স্বদেশব্রতে বাংলা ও বাঙালির আত্মত্যাগ ও অবদানকে স্মরণে রেখে নতুন উদ্যমে আগামীর পথনির্দেশনা । স্বদেশ চেতনা জাগরণের মধ্যে দিয়ে সুস্থ সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ছিল আজকের আলোচ্য বিষয়। মহামতি গোপাল কৃষ্ণ গোখলের সেই বিখ্যাত উক্তিটি আজো বহুল চর্চিত এবং প্রাসঙ্গিক” Bengal thinks today India thinks Tomorrow তা যেন প্রতিধ্বনিত হয় এই আয়োজনের মধ্য দিয়ে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102