বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা

চায়ের চুমুকে পুজোর আড্ডা,গল্ফ গার্ডেন্সে নতুন রূপে ‘চুমুকের আয়োজন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

–তরুণ বিশ্বাস,কলকাতা—

কলকাতায় চায়ের কাপে এক চুমুকেই যেন লুকিয়ে থাকে আনন্দ,গল্প আর আড্ডার মুহূর্ত। সেই ভাবনা থেকেই দক্ষিণ কলকাতার গল্ফ গার্ডেন্সে নতুন পরিচয়ে আত্ম প্রকাশ করেছে ক্যাফে ‘চুমুক চায়ের আড্ডা’। যাদবপুর ৮বি-র কাছেই অবস্থিত এই ক্যাফেটি আগে ‘ইটস মাই লাইফ ক্যাফে’ নামে পরিচিত ছিল। এবার নতুন নাম, নতুন সাজসজ্জা এবং তরুণ প্রজন্মের পছন্দের পরিবেশ নিয়ে পথচলা শুরু করেছে ‘চুমুক’।মহালয়ার ঠিক আগে শারৎ উসবকে সামনে রেখে ক্যাফেতে আয়োজিত হয় বিশেষ পুজো মেনু লঞ্চ অনুষ্ঠান। জেন-জি প্রজন্মের পছন্দের,পিন্টারেস্ট-অনুপ্রাণিত সাজ সজ্জা,সুন্দর পরিবেশ এবং পকেটসই খাবারের সম্ভারই এই ক্যাফের অন্যতম আকর্ষণ।মাত্র ২৫০ টাকায় দু’জনের খাওয়ার ব্যবস্থা থাকায় তরুণ প্রজন্মের কাছে এটি হয়ে উঠতে পারে নতুন আড্ডার ঠিকানা।অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য পরিবেশিত হয় ভেজ মোমো থুকপা,চিকেন পেস্টো স্যান্ডউইচ, চিকেন রাইস বোল, ফার্ম ফ্রেশ পিৎজা,‌ ম্যাগি ঝালফ্রেজি,চিজ চিলি টোস্টিজ, ফ্রায়েড চিকেন ড্রামস্টিকস এবং চকোলেট সস সহযোগে হাউস স্পেশাল ব্রাউনি। পুজোর প্যান্ডেল হপিংয়ের ফাঁকে অল্প সময়ে সুস্বাদু খাবার উপভোগের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে বিশেষ মেনু।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগীতশিল্পী অ্যানি আহমেদ ও তাঁর ব্যান্ড ‘সুরভানা’-র মনোজ্ঞ সংগীত পরিবেশনা। গান, আড্ডা এবং খাবারের মেলবন্ধনে জমে ওঠে ক্যাফের নতুন যাত্রা ও পুজো মেনু উদ্বোধনের অনুষ্ঠান। ক্যাফের অন্যতম কর্ণধার মহুয়া ভট্টাচার্য জানান আমাদের ক্যাফেতে শুধু তরুণ প্রজন্মই নয়, বয়স্করাও আসছেন। বিশেষ করে বিভিন্ন ধরনের চা ও পানীয়ের স্বাদ নিতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।”সব মিলিয়ে পুজোর মরশুমে চায়ের চুমুক,বন্ধুদের আড্ডা এবং সাশ্রয়ী মূল্যের খাবার নিয়ে দক্ষিণ কলকাতায় নতুন আকর্ষণ হয়ে উঠতে চাইছে ‘চুমুক চায়ের আড্ডা’।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102