
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে পরিবেশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একজনকে ৫০,০০০/- পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে এগারোটা উপজেলার মাইনীমুখ ইউনিয়ন কালু মাঝির টিলা এলাকায় মোবাইল কোর্টের অভিযানে মোঃ মিজানুর রহমান, পিতা তৈয়ব আলী মুন্সি সাং- কালু মাঝির টিলা কে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় ৫০,০০০/ ( পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসাইন।
এসময়ে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অনুমতি বিহীন অবৈধভাবে পাহাড় বা টিলা কাটা দণ্ডনীয় অপরাধ। পাহাড় কাটার ফলে পার্বত্যাঞ্চলে পাহাড়ধস সহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ে।
তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।