
—তরুণ বিশ্বাস,কলকাতা—
বাল্যবিবাহ,শিশুপাচার ও নির্যাতন রুখতে আইনি সচেতনতা বাড়ানোর বার্তা উঠল বনগাঁয়। স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, পশ্চিম বঙ্গের নির্দেশে এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সহযোগিতায় ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৬ বনগাঁ বিডিও দফতরের অডি টোরিয়ামে জাগৃতি কর্মসূচির অন্তর্গত আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। কর্মসূচির মূল ভাবনা ছিল আইনি সাক্ষরতা, মানুষ,পরিবেশ ও সমৃদ্ধির জন্য’শিবিরে মূল বক্তা ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব। তিনি বলেন, নিজের অধিকার জানা এবং অন্যায়ের বিরুদ্ধে আইনি প্রতিকার চাওয়ার ক্ষেত্রে আইনি সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। সংবিধানের ৩৯এ অনুচ্ছেদের আলোকে বিনামূল্যে আইনি সহায়তা ও সমান ন্যায়বিচারের বিষয়টিও তুলে ধরা হয়। আলোচনায় বাল্য বিবাহ, কিশোরী গর্ভধারণ,শিশুশ্রম, নির্যাতন ও পাচার প্রতিরোধে জোর দেওয়া হয়। শিশুদের সুরক্ষায় আশা,অঙ্গন ওয়াড়ি,আইসিডিএস ও স্বাস্থ্য কর্মীদের ভূমিকার কথাও উঠে আসে। উপস্থিত ছিলেন বনগাঁর বিডিও স্বাস্থ্য আধিকারিক, শিশু সুরক্ষা আধিকারিক পুলিশ, সিডিপিও,এসডিএল এসসি-র সচিব ও প্যারালিগ্যাল স্বেচ্ছা সেবকেরা। লক্ষ্য সমন্বিত উদ্যোগ ‘বাল্য বিবাহমুক্ত উত্তর ২৪ পরগনা’গড়ে তোলা।