
—তরুণ বিশ্বাস কলকাতা—
বারাসাত প্রেসক্লাবের দু’দিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা যেন সেই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিল। ‘গণতন্ত্রের পাহারা জনগণের অধিকার’ ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই কর্মশিবিরে বারবার উঠে এল একটি কথাইদ্রুত সংবাদ নয়,নির্ভুল সংবাদই সাংবাদিকতার আসল শক্তি। শনিবার বারাসাত জেলা পরিষদ ভবনের নীলদর্পণ সভাকক্ষে শুরু হয় কর্মশালা। রবিবার তা শেষ হয়। শিখুন, জানুন,এগিয়ে চলুন’এই বার্তাকে সামনে রেখে দু’দিন ধরে সংবাদ সংগ্রহ,তথ্য যাচাই,নির্ভর যোগ্য সূত্র নির্বাচন,প্রথম দিনের প্রশিক্ষণে ছিলেন নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়,জয়দীপ দাশগুপ্ত ও অর্ক চক্রবর্তী। দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ডক্টর ইমানুল হক,সুব্রত বসু,অমিতাভ সিরাজ,অর্ক চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা। তাঁদের আলোচনায় উঠে আসে সাংবাদিকতার পেশাগত মান, নিরপেক্ষতা,তথ্যনিষ্ঠতা এবং সংবাদ মাধ্যমের প্রতি পাঠকের আস্থা অটুট রাখার বিভিন্ন দিক। বারাসাত প্রেসক্লাবের সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত ,প্রেসক্লাবের সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য ও কো- অর্ডিনেটর অনন্ত চক্রবর্ত্তী” কর্মশালার দু’দিনের পর্বে কর্মবীর মধুসূদন চক্রবর্তী, আধিকারিক প্রসেনজিৎ মণ্ডল,বিধায়ক শংকর চট্টোপাধ্যায়,স্বরাষ্ট্র বিভাগের প্রাক্তন যুগ্ম সচিব প্রণব সরকার সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মশালার সমাপ্তি পর্বে উদ্যোক্তাদের বক্তব্যে উঠে আসে,প্রযুক্তির পরিবর্তনে সংবাদ মাধ্যমের পরিসর যতই বিস্তৃত হোক, সাংবাদিকতার ভিত্তি বদলানোর নয়। সত্য অনুসন্ধান,তথ্য যাচাই, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং জনস্বার্থের প্রতি দায়বদ্ধতাই সংবাদকর্মের মূল ভিত। সমগ্র কর্মসূচিতে বিশেষ সহযোগিতা করেছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের ইজেডসিসি এবং টাটা গোষ্ঠীর তানিস্ক।