বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পালিত ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমির বার্ষিক বেল্ট পরীক্ষায় শিহান নির্মল সাহা ঝিনাইদহে নতুন নিকাহ রেজিস্টার নিয়োগ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার আসক সিলেট জেলা কমিটি গঠন, সভাপতি এড. সাইফুর, সাধারণ সম্পাদক রহিম আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি কেক উৎপাদন ও বিক্রির অপরাধে মালাই ফুডসকে দশ হাজার টাকা জরিমানা না ফেরার দেশে সিলেটের তরুন সাংবাদিক তুহিনুল হক তুহিন দ্য অ্যাস্টর কলকাতা উন্মোচন করল দুর্গাপূজা ২০২৬ উৎসবের মেনু ITC সোনার বাংলায় ড.পি.কে হাজরার সংস্কার ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার গনতন্ত্রের পাহাড়া জনগণের অধিকারে বারাসাত প্রেসক্লাবে সাংবাদিকদের কর্মশালা

ঝিনাইদহে নতুন নিকাহ রেজিস্টার নিয়োগ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কাজিরা দেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নতুন করে একাধিক নিকাহ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। ২৯ শে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার ও নিকাহ রেজিস্টার কল্যাণ ঐক্য পরিষদের স্থানীয় নেতারা।
এ সময় সংগঠনটির জেলা শাখার সভাপতি আব্দুস সুবহান, সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ থানা শাখার সভাপতি ইসরাইল হোসেন, সদস্য সাইদুর রহমান ও উমর ফারুকসহ অন্যান্য নিকাহ রেজিস্টার উপস্থিত ছিলেন।
স্মারকলিপি দেওয়ার পর কাজিরা জানান, বর্তমানে একজন নিকাহ রেজিস্টার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। সীমিত সংখ্যক বিয়ে নিবন্ধনের মাধ্যমে যে আয় হয়, তা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে পরিবার-পরিজনের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102