মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন,ভিডিও ফুটেজ যাচাইয়ের দাবি বোয়ালখালীতে ছেলেকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সহ সর্বমোট ০৮ জন আটক কলকাতার মহাজাতি সদনে স্টেট মিডিয়া কনক্লেভ সেমিনার সম্পন্ন বিশেষ অবদানে চট্টগ্রাম জেলার পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব আগামীকাল থেকে শুরু হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি আনোয়ারায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার খলিফাপট্টি যুব সমাজের ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল সম্পন্ন বেহেলা হেল্পিং হ্যান্ডস অফ কলকাতা উদ্যোগে ৭ম তম বর্ষের গণেশ পূজা সম্পন্ন

কলকাতায় ত্রৈলোক্য চক্রবর্তী ও যতীন দাস মেমোরিয়ালে বসে আঁকো প্রতিযোগিতা

তরুন বিশ্বাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

তরুণ  বিশ্বাস,কলকাতা–

– মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী এন্ড মার্টার যতীন দাস মেমোরিয়াল কমিটি আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা ২৯ মার্চ রবিবার ২০২৬ সকাল ১০-১৫ মিনিটে সমিতি ভবনে অনুষ্ঠিত হয়। সূচনা পর্বে প্রয়াত মহারাজের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সমিতির সভাপতি সুধীর রঞ্জন রায়,যতীন দাসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সমিতির সাধারণ সম্পাদক সৌমেন গঙ্গোপাধ্যায় ও নেতাজীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বর্ষীয়ান কার্যকরী পর্ষদের সদস্য মানিক লাল সেন। প্রায় ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।সাধারণ সম্পাদক বলেন,যে সব শ্রদ্ধেয় বিপ্লবী এই প্রতিষ্ঠান তৈরি করে গেছেন তাদের প্রদর্শিত পথে আমরা এই পবিত্র ভূমিতে সমাজ সচেতন ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি,ধারা বাহিকতায় প্রতিবছরের মত আজকের বসে আঁকো প্রতিযোগিতা তাঁরই অঙ্গ। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও কার্যকরী পর্ষদের সদস্য দেবাশীষ মুখার্জি মহাশয়। আর যারা উপস্থিত ছিলেন তারা হলেন সভাপতি সুধীর রঞ্জন রায়, অফিস সম্পাদক তপতী ভাদুড়ী,কোষাধ্যক্ষ অজয় হালদার,সহকারী সম্পাদক দু’জন রতন পাল ও রতন চন্দ্র অনিমা সরকার, প্রদীপ দত্ত,রানা রায়,রিমা দে, সংগঠক তপন মজুমদার ও কাকলি মজুমদার প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য,যে আজ ছিল প্রাক্তন সাধারণ সম্পাদক পরিমল কুমার রায় এর দ্বাদশ তম মৃত্যু দিবস। প্রতিযোগিতা সমাপনের পর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102