শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় স্বাস্থ্য শিবিরে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি আশিককে সঙ্গে নিয়ে নতুন গান নিয়ে আসলো পরিচালক সোহেল খান বীর কন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবসে মন্ত্রী পূর্নিমা চক্রবর্তী বড়বাজার জয় মাতা দি কমিটির তত্ত্বাবধানে গীতাযজ্ঞ ও হনুমান চালিসা পাঠ বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন বিপ্লব সরকার নতুন ফৌজদারি আইনের প্রয়োগে পুলিশকে প্রশিক্ষণ ডিজিটাল প্রমাণ কর্মশালায় আইনি দিকনির্দেশ – মাদক ও সন্ত্রাসের ব্যাপারে আমার কাছে কোন আপোস নেই : সরওয়ার জামাল নিজাম এমপি প্রতিটি হৃদ্‌স্পন্দন হোক সুস্থ ও শক্তিশালী: মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ায় হৃদ্‌স্বাস্থ্য সম্মেলন বলিউড স্টাইলে বার্থডে করলেন মডেল মৌ রহমান

বীর কন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবসে মন্ত্রী পূর্নিমা চক্রবর্তী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

তরুণ  বিশ্বাস,কলকাতা—

ভারতের স্বাধীনতা আন্দোলন বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারে আত্নহুতি দিবসে উপস্থিত ছিলেন পূর্ণিমা চক্রবর্তী,তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের রাষ্ট্র মন্ত্রী,সঞ্চালনায় প্রদীপ কুমার সেন। ১৯৩২ সন আজকের ২৪ সেপ্টেম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শহীদ বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার,চট্টগ্রাম এর পাহাড়তলীর ইউরোপীয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে আত্মাহুতি দেন। কোলকাতার রেড রোডস্থ বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে চট্টগ্রাম পরিষদ ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সংযুক্ত আয়োজনে
উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি যুগ্ম অধিকর্তা জগদীশ রায় ও সহ অধিকর্তা শুভময় মিত্র। উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিষদের কার্যকরি সভাপতি পিযুষ কান্তি সেন,সা.সম্পাদক সঞ্জয় চৌধুরী,সহ সম্পাদক প্রদীপ দত্ত,বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থার সম্পাদক তপন বিকাশ দত্তর নেতৃত্বে এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক সুমন চক্রবর্তী,সচ্চিদানন্দ ঘোষ, পিয়ালী সেন,রবীন্দ্র ঘোষ বাচিক সংসদের শিল্পীগণ, অনিমা সরকার মিঠু সাহা প্রমূখ দেশাত্ম বোধক গান,কবিতা,স্মৃতিচারণের মধ্যে অনুষ্ঠান টি পূর্ণতা পায়। তবলায় সঙ্গতে তবলিয়া তারক সাহা যোগ্য সঙ্গত করেন। আযর একটি অনুষ্ঠানে চট্টগ্রাম পরিষদের রিষড়া কোন্নগড় শাখার উদ্যোগে স্থানীয় সূর্যসেন চকে প্রীতিলতা ওয়াদ্দেদার এর আবক্ষ মূর্তি তে পূর্ণ মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102