
—তরুণ বিশ্বাস কলকাতা—
কলকাতার বড়বাজার জয় মাতা দি কমিটির সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন আগামী ৬ অক্টোবর মঙ্গলবার ২০২৬ বিডন স্ট্রিটের রবীন্দ্র কানন পার্কে কোম্পানি বাগান বড়বাজার ৫,১০০ জন গীতা,২১ বার হনুমান চালিসা পাঠ এবং একটি যজ্ঞ করবেন।
২০শে সেপ্টেম্বর রবিবার ২০২৬ গীতা ও হনুমান চালিসা পাঠ প্রসঙ্গে উত্তর কলকাতা র পাথুরিয়াঘাটা স্ট্রিটে বড়বাজার জয় মাতা দি কমিটির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আসন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে তথ্য জানানো হয়। আয়োজকদের মতে, ২০২৬ সালের ৬ই অক্টোবর সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিডন স্ট্রিটের নিকটবর্তী রবীন্দ্র কানন পার্কে কোম্পানি বাগান পার্ক গীতা ও হনুমান চালিসা পাঠ অনুষ্ঠিত হবে।প্রায় ৫০০ জন সাধু ও ঋষি সম্মিলিত ভাবে গীতা ও হনুমান চালিসা পাঠ করবেন।স্বামী নির্গুণানন্দ জি মহারাজ,স্বামী মহন্ত মহারাজ,স্বামী সর্বানন্দ অগ্রদূত জি মহারাজ, স্বামী নিত্যানন্দ গিরি জি মহারাজ, বড়বাজার জয় মাতা দি কমিটির সভাপতি কমল সিং,দীনেশ পান্ডে, কামিনী তিওয়ারি, শচীন ত্রিপাঠি,শশী গোন্ড, সঞ্জয় মণ্ডল, বিশাল মাহাতো, মোহিত জোশী,প্রকাশ মিশ্র,অঙ্কিত সাও, বিশাল গুপ্ত সহ আরও অনেক কর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান যে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।