বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নাচ ও অভিনয়ে সমান দাপট, এগিয়ে চলেছেন জয়িতা রশীদ আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা পটিয়ার মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এস এস সি ও দাখিল পরীক্ষা চূড়ান্ত ফলাফলের ওপর শুকরিয়া জ্ঞাপন অনুষ্ঠান শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান পটিয়ার মন্‌সা স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী সুযোগ-সুবিধা ঘোষণা বিশ্বকল্যাণের আহ্বান ৫০ হাজার কণ্ঠের সমবেত গীতাপাঠ অশোকনগরে সিলেটের মুহিবুর রহমান একাডেমির অনন্য সাফল্য বড়বাজার তারকেশ্বর মিশ্রা সমিতির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির আনোয়ারার বিলপুরে জটিল রোগে আক্রান্ত সঞ্জয় এর পাশে  সুশীল ধর ( চান্দুঁ ) কুমিল্লা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

পটিয়ার মন্‌সা স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী সুযোগ-সুবিধা ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

অরুন নাথ, পটিয়া(চট্টগ্রাম):

এসএসসি-২০২৬ পরীক্ষায় পটিয়া উপজেলায় শীর্ষস্থান অর্জনকারী ঐতিহ্যবাহী মন্‌সা স্কুল এন্ড কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য একাধিক যুগান্তকারী শিক্ষা সহায়তা ও আর্থিক সুবিধার উদ্যোগ নিয়েছেন।
মঙ্গলবার(১১ই আগষ্ট) সকাল ১০টা নাগাদ মনসা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম ফারুকী এর সভাপতিত্বে এবং শিক্ষক রূপক শীলের সঞ্চালনায় এ উপলক্ষে এক সভা অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে মনসা স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য ও পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আবু মোহাম্মদ বক্তব্যকালে এক ঘোষনায়
বলেন,মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে তৈয়ব বিলকিস ওয়েল ফেয়ার ট্রাস্ট এবং রশিদ আহমদ-হাসান বানু ফাউন্ডেশন-এর সহযোগিতায় বিশেষ শিক্ষা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।এ ঘোষনার আলোকে
ঘোষিত সুবিধাসমূহ:
১। এসএসসি-২০২৬ পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য মন্‌সা স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে সম্পূর্ণ ফ্রি ভর্তি এবং বিনামূল্যে পাঠ্যবই প্রদান করা হবে।
২। মন্‌সা স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর ভর্তি ফি বাবদ ১,৫০০ টাকা তৈয়ব বিলকিস ওয়েল ফেয়ার ট্রাস্ট ও রশিদ আহমদ-হাসান বানু ফাউন্ডেশন থেকে প্রদান করা হবে।
৩। এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য সরকারি (রাজস্ব) বৃত্তির পাশাপাশি তৈয়ব বিলকিস ওয়েল ফেয়ার ট্রাস্ট থেকে বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হবে।
৪। মন্‌সা স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা ভবিষ্যতে সরকারি মেডিকেল কলেজ, সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ও নার্সিং প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ অর্জন করবে, তাদের শিক্ষাজীবনের প্রয়োজনীয় ব্যয় তৈয়ব বিলকিস ওয়েল ফেয়ার ট্রাস্ট ও রশিদ আহমদ-হাসান বানু ফাউন্ডেশন-এর পক্ষ থেকে বহন করা হবে।
মন্‌সা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং উচ্চশিক্ষা পর্যন্ত আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। মেধাবী কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, সেটিই আমাদের অঙ্গীকার।”
ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত কলেজে যোগাযোগ করে ভর্তির সুযোগ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য মনসা স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষা-২০২৬ খ্রীষ্টাব্দে মোট পরীক্ষার্থী -১১১ জন।এর মধ্যে পাশ করে ৮৯ জন শিক্ষার্থী।তার মধ্যে গ্রেডে এ+ পান ৬ জন,অন্যরা অন্যন্য গ্রেডে পাশ করার মধ্যে দিয়ে ফলাফল সর্বশেষ পাশের হার দ্বারায় ৮০.১৮%।কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ৫৯.৪৮%।এস এস সি পরীক্ষা-২০২৬ পটিয়া উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্টানের পাশের হার পরিসংখ্যান বিবেচনায় মনসা স্কুল এন্ড কলেজ এস এস সি পরীক্ষায় সর্বাধিক অর্জন পেয়ে কৃতিত্বের দাবীদার।
এ অর্জন আরো বিকশিত করার লক্ষ্যে মেধার মূল্যায়ন,শিক্ষার নিশ্চয়তা অঙ্গীকার নিয়ে মন্‌সা স্কুল এন্ড কলেজে গড়ে উঠুক আগামীর সাফল্যের ঠিকানা,এসব আরো কথা বলেন বক্তরা।
এতে সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক আবতাফ উদ্দিন মিঠু,মনসা স্কুল এন্ড কলেজ এডহক কমিটির সদস্য আবুল হোসেন দুলাল,সহকারী শিক্ষক রবিন দাশগুপ্ত প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102