বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নাচ ও অভিনয়ে সমান দাপট, এগিয়ে চলেছেন জয়িতা রশীদ আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা পটিয়ার মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এস এস সি ও দাখিল পরীক্ষা চূড়ান্ত ফলাফলের ওপর শুকরিয়া জ্ঞাপন অনুষ্ঠান শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান পটিয়ার মন্‌সা স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী সুযোগ-সুবিধা ঘোষণা বিশ্বকল্যাণের আহ্বান ৫০ হাজার কণ্ঠের সমবেত গীতাপাঠ অশোকনগরে সিলেটের মুহিবুর রহমান একাডেমির অনন্য সাফল্য বড়বাজার তারকেশ্বর মিশ্রা সমিতির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির আনোয়ারার বিলপুরে জটিল রোগে আক্রান্ত সঞ্জয় এর পাশে  সুশীল ধর ( চান্দুঁ ) কুমিল্লা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

সিলেটের মুহিবুর রহমান একাডেমির অনন্য সাফল্য

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া,ব্যুরো প্রধান,সিলেট

এবারের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গোল্ডেন A+সহ মোট ১৭টি A+ অর্জন করেছে। একই সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মুহিবুর রহমান একাডেমির ফলাফলে ৩ জন গোল্ডেন A+, ১৫ জন A+, ৩৮ জন A এবং ১৫ জন A− অর্জন করেছে।
এবারের ব্যাচটি মুহিবুর রহমান একাডেমির প্রতিষ্ঠাকালীন ব্যাচ হওয়ায় এই সাফল্য প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আরও গৌরবের বিষয় হলো, প্রতিষ্ঠাকালীন সময়ে একাডেমিতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীই A+ অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠার প্রথম ব্যাচের এমন সাফল্য একাডেমির শিক্ষা কার্যক্রমের জন্য একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।
এই ব্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি বিশেষ গৌরবের অধ্যায়। মুহিবুর রহমান একাডেমির প্রথম শিক্ষার্থী হিসেবে একাডেমিতে ভর্তি হওয়া নুজহাত রহমান নোভা, যিনি একাডেমির মাননীয় চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান স্যার এবং মাননীয় রেক্টর জনাবা সালমা খানম চৌধুরী ম্যাডামের বড় কন্যা, তিনিও এবারের এসএসসি পরীক্ষায় A+ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
প্রতিষ্ঠানের প্রথম শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিষ্ঠাকালীন ব্যাচের সকল শিক্ষার্থীর এমন সাফল্য মুহিবুর রহমান একাডেমির ইতিহাসে একটি আবেগঘন ও গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
এই অসাধারণ ফলাফল শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিবেদনের উজ্জ্বল প্রতিফলন। একই সঙ্গে এটি শিক্ষকবৃন্দের আন্তরিকতা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের অব্যাহত সহযোগিতার সফল পরিণতি।
মুহিবুর রহমান একাডেমির মাননীয় চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান এবং মাননীয় রেক্টর জনাবা সালমা খানম চৌধুরী এ অসাধারণ ফলাফলে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁরা কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এই অর্জন তাদের আগামী দিনের পথচলায় আরও আত্মবিশ্বাসী করবে। ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
মুহিবুর রহমান একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ফলাফলকে প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা কার্যক্রম, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা এবং সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে দেখছেন।
২টি গোল্ডেন A+সহ ১৭টি A+ এবং শতভাগ পাসের এ সাফল্য মুহিবুর রহমান একাডেমির শিক্ষা কার্যক্রমে একটি নতুন মাইলফলক। প্রতিষ্ঠাকালীন ব্যাচের এমন গৌরবময় ফলাফল এবং একাডেমির প্রথম শিক্ষার্থীর A+ অর্জন প্রতিষ্ঠানটির ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102