রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী বাঁশখালীতে দুই জমজ কন্যাশিশু ও পিতার লাশ উদ্ধার , চিরকুট লিখে দায়ী করলেন শাশুড়ীকে আনোয়ারায়  চোলাইমদসহ আটক এক হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগের বিশেষ সাংগঠনিক সভা ও সংবর্ধনা অনুষ্টান সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব সম্পন্ন আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময়

কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশীর মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাবেদ কোরেশীর উদ্যোগে বুধবার (০৫ আগস্ট) বেলা ২ টায় নিজ গ্রামের বাসভবনের সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীধরপাশা গ্রামের প্রবীন মুরব্বি আছাব আলীর সভাপতিত্বে ও নুর আলী খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, গলাখাল গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগী আবুল খায়ের, আলী আসকর, সাজুল মিয়া, নজির আহমদ, জুলফিকসর আলী, হাবিবুর রহমান, নেহার আলম খান, আসিক মিয়া,মহিবুর রহমান, মাওলানা শিব্বির আহমদ, মকবুল হোসেন, লিয়াকত হোসেন অমৃত,রুকন আহমদ, দিলদার হোসেন মুন্না, সালাউদ্দিন কাদের, শিরু মিয়া, খোকন মিয়া, মফজ্জুল হোসেন, আব্দুল তোয়াহিদ, ফজরুল মিয়া, নুরুল হক, মঞ্জুরুল আলম প্রমুখ। ।

মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী সিলেট মহানগর বিএনপি নেতা, সিলেট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাবেদ কোরেশী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। নির্বাচিত হলে কলকলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। জাবেদ কোরেশী চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

সভায় উপস্থিত বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে জনসেবামূলক কর্মকান্ড জোরদার এবং ইউনিয়নের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102