বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা দেশ অস্থিতিশীলের অপচেষ্টা রুখতে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আনোয়ারায় প্রতিবাদ মিছিল  বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি কাঁকিনাড়া কেওটিয়ায় রোটারী ক্লাব ক্যালকাটার পরিবেশ রক্ষার বার্তা রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব কুয়েতের ফাহাহিলে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ অনুষ্ঠিত

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে বুধবার ৫ আগস্ট সকালে সিলেট নগরীর “জুলাই স্মৃতি স্তম্ভে” ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কাহের চৌধুরী শামীম।

২০২৪ সালের ৫ আগস্ট নিরস্ত্র ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং প্রবল গণরোষে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঐতিহাসিক এই দিনটির স্মরণে আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম উপস্থিত গণমাধ্যমকর্মী ও সুধীজনের উদ্দেশ্যে বলেন,
“জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধ ও গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে একযোগে কাজ করি।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশল কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশল কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102