শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

নাগেরবাজার থানার পুলিশ,চুরির রহস্য উদ্ঘাটন ২ অভিযুক্ত গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

নিখুঁত তদন্ত,ধারাবাহিক অভিযান এবং প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের জেরে চুরির ঘটনায় বড় সাফল্য পেল নাগের বাজার থানার পুলিশ। দমদমের মতিঝিল রোডের একটি বাড়ি থেকে চুরি যাওয়া প্রায় ২ লক্ষ টাকা মূল্যের সমস্ত সোনার অলঙ্কার উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে চুরির ঘটনায় জড়িত দুই অভিযুক্ত কে। পুলিশ সূত্রে জানা যায়,২১ জুলাই এক গৃহবধূর বাড়ি থেকে সোনার গহনা চুরির অভিযোগ দায়ের হয় নাগের বাজার থানায়। অভিযোগের পরই তদন্তে নামে থানার অফিসাররা। তদন্তের সূত্র ধরে প্রথমে দত্তপুকুর থানার নিবাধুই মান্নাপাড়া এলাকা থেকে রুনু দাস ৪০-কে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে জিজ্ঞাসা বাদের সময় গুরুত্বপূর্ণ তথ্য মিললে রবিবার শ্রীজনীপল্লি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চন্দন পাল ৫৪ ওরফে পোকাই কে। ধৃতদের জিজ্ঞাসা বাদের ভিত্তিতে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত সোনার অলঙ্কার। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনারচেন,মঙ্গলসূত্র,‌ ব্রেসলেট,পলা,কানের দুললকেট ও আংটি। উদ্ধার হওয়া গহনা গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।তদন্তকারীদের অনুমান,এই ঘটনার সঙ্গে একটি সক্রিয় চোরচক্রের যোগ থাকতে পারে। সেই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া সমস্ত গহনা উদ্ধার হওয়ায় অভিযোগকারী পরিবারের মুখে ফিরেছে স্বস্তির হাসি। নাগেরবাজার থানার এই সাফল্য এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতারই আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102