শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

সুবর্ণজয়ন্তীতে রথের রশি টানলো অগণিত গণদীপায়নবাসী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

তরুণ  বিশ্বাস,কলকাতা—‌

অর্ধশতাব্দীর ঐতিহ্য কে সঙ্গে নিয়ে ভক্তি,সম্প্রীতি ও সামাজিক চেতনায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল হাবড়ার গণদীপায়ন রথযাত্রা কমিটি। সুবর্ণজয়ন্তী বর্ষে ৫০তম রথযাত্রা উপলক্ষে গত ১৬ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত আয়োজিত উৎসবে রথের রশি টানতে এককাট্টা হন এলাকার হাজারো মানুষ। ধর্মীয় আবহের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ সচেতনতার বার্তায় উৎসব হয়ে ওঠে ব্যতিক্রমী।
রথযাত্রাকে কেন্দ্র করে বসে ঐতিহ্যবাহী পল্লীমেলা। মেলা মঞ্চে গণদীপায়ন উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির কৃতী ও মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। শিশু-কিশোরদের নৃত্য,কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।উল্টো রথের দিন সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয়, ব্যাজ ও পরিবেশ বান্ধব চারাগাছ দিয়ে সংবর্ধনা জানিয়ে নজির গড়ে কমিটি। উৎসবের সমাপ্তি ঘটে মনোমুগ্ধকর বাউল গানের আসরের মধ্য দিয়ে,যেখানে লোকসংগীতের সুরে মুখরিত হয়ে ওঠে সমগ্র মেলাপ্রাঙ্গণ।
অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কৃষ্ণ দেবনাথ,নিখিল রায়, সুমন অধিকারী,সুদীপ অধিকারী,সাগর সরকার,গোবিন্দ দাস, রথিন চক্রবর্তী,শক্তি মজুমদার,রাজু বিশ্বাস,মনা পাত্র, সঞ্জয় রায়,অলোক দেবনাথ কাঞ্চন মজুমদার ও কুশ সরকার। সুবর্ণজয়ন্তীর এই উৎসব প্রমাণ করল,গণদীপায়ন রথযাত্রা কমিটি কেবল একটি ধর্মীয় আয়োজনের নাম নয়; এটি শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল প্রতীক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102